Share this link via
Personality Websites!
এমতাবস্থায় এক অনুতপ্ত ব্যক্তি উঠে দাঁড়ালো আর সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কদমে পড়ে তাওবা করতে লাগলো।
তখন আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন- ভাইয়েরা, এটা রহমত অবতীর্ণ হওয়ার সময়। সকলে নিজের গুনাহ থেকে তাওবা করুন। যাদের গুনাহ গোপন, তারা মনে মনে তাওবা করুন আর যাদের গুনাহ প্রকাশ্য, তারা প্রকাশ্যে তাওবা করুন। সকলে সত্যমনে তাওবা করুন কেননা আল্লাহ পাক এভাবেই তাওবা কবুল করেন। আমি দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সকলকে অটলতা দান করুক।
সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই কয়েক বাক্যে মজলিশের চেহারাই বদলে গেলো । তাঁর পবিত্র কথার প্রভাব এমন ছিলো যে মানুষ বিলাপ করে করে কান্না করতে লাগলো। অন্য রকম এক পরিবেশের অবতারণা হলো সেখানে। আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খোদ নিজে কান্না করে করে মাগফিরাতের দোয়া করছিলেন। শাহযাদায়ে আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বর্ণনা অনুযায়ী ঐসময় ১০৭ জন লোক গুনাহ থেকে তাওবা করে নেকীর পথের মুসাফির হয়েছিলো । (মালফূযাতে আ’লা হযরত, পৃষ্ঠা- ৩০২)
আল্লাহ পাক সায়্যিদী আ’লা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সদকায় আমাদেরকেও সত্যিকার তাওবা নসীব করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami