Book Name:Shaitan Ke Darwaze
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
সাজ-সজ্জার বাকী সুন্নাত ও আদব
প্রাণীর ছবি বিশিষ্ট পোশাক কখনো পরিধান করবেন না, আর না প্রাণী বা মানুষের স্টিকার যুক্ত ছবি নিজের কাপড়ে লাগাবেন এবং ঘরের দেওয়ালে টাঙ্গাবেন না। * শিশুদের এমন বাবা স্যুট (ছোট বাচ্চাদের পোশাক) পড়াবেন না যাতে কোন মানুষ বা পশুর ছবি আছে। * মহিলারা তাদের স্বামীর জন্য বৈধ উপায়ে সাজ-সজ্জা করতে পারবে। তবে ঘরের চার দেয়ালের ভেতর মেকআপ করা এবং সেজেগুজে থাকা উচিত, এভাবে সেজেগুজে ঘরের বাইরে বের হবেন না। আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নারী হলো পর্দার অন্তরালে থাকার বস্তু। যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে উঁকি মেরে থাকায়। (তিরমিযী, ২য় খন্ড, পৃ:৩৯২, হাদিস: ১১৭৬) * খালি মাথায় ঘুরে বেড়ানো সুন্নাত নয়। অতএব ইসলামী ভাইদের উচিত মাথায় পাগড়ি শরীফের তাজ পরিধান করা, যা আমাদের প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর একটি অত্যন্ত প্রিয় সুন্নাত।
(বাহারে শরীয়ত, ১৬ অংশ, পৃ:৫৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
নতুন পোশাক পরিধানের দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুসারে “নতুন পোশাক পরিধানের দোয়া” মূখস্ত করানো হবে, সেই দোয়াটি হলো:
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِی کَسَانِی مَا اُوَارِیْ بِہٖ عَوْرَتِی وَاَتَجَمَّلُ بَہٖ فِی حَیَاتِیْ
অর্থাৎ আল্লাহ পাকের শোকরিয়া যিনি আমাকে কাপড় পরিধান করিয়েছেন, যা দ্বারা আমার সতর আবৃত রাখি এবং জীবনে এর দ্বারা সৌন্দর্য্ হাসিল করি । (মাদানী পাঞ্জেসূরা পৃ:২১৫)