Share this link via
Personality Websites!
বয়ান শোনার নিয়্যত
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)
হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আলবেদা আলবেদা মাহে রমযান.....!!
প্রিয় ইসলামী ভাইয়েরা! কিছুদিন আগের কথা, আশিকানে রমযান অপেক্ষমান ছিল যে, রমযানুল মুবারক আসন্ন। রমযানুল মুবারকের প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু এই বরকতময় দিন খুব দ্রুত অতিবাহিত হয়ে গেল আর এখন মাহে রমযান দ্রুততার সাথে তার পরিসমাপ্তির দিকে অগ্রসর হচ্ছে। আফসোস! শত আফসোস! ব্যস কিছুদিন পরেই মাহে রমযান আমাদের থেকে বিদায় নিয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বাকি জীবন অমূল্য
প্রিয় ইসলামী ভাইয়েরা! মাহে রমযানের আর মাত্র কিছু দিন বাকি, আমাদের উচিত সেগুলোকে গণীমত মনে করা। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীয়্যূল মুরতাযা শেরে খোদাرَضِیَ اللهُ عَنْہُ এর খুব সুন্দর একটি বাণী হলো بَقیَّۃُ عُمْرِ الرَّجُلِ لَا ثَمْنَ لَہٗ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami