Book Name:Shaitan Ke Darwaze
মৃত্যুর পরের যিন্দেগীর জন্য আমল করে। (নাওয়াদিরুল কুলুব, ঘটনা: ৫৮,পৃ: ৪৬-৪৭) নিজেকে সংশোধন করতে এবং শয়তান থেকে বাঁচাতে সর্বোত্তম পন্থা এটাই যে, আমরা নিজেদের অভ্যাস, নিজেদের কর্মকান্ড এবং নিজের আমল যাচাই বাচাই করা। শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাতدَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত “৭২ নেক আমল” এর মধ্যে থেকে একটি ১৫ নং নেক আমল হলো এটাই যে, আজকে কি আপনি নিজের আমলের যাচাই করে “নেক আমল” এর পুস্তিকা পূরণ করেছেন? বর্তমান যুগে আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজের আমল যাচাইয়ের সহজ পদ্ধতি দিয়েছেন । নেক আমল পুস্তিকা * প্রত্যেক প্রশ্নের নিচে ৩০টি খালি ঘর রয়েছে * প্রতিদিন প্রশ্ন পড়ে নিজের আমল যাচাই করতে হয় এবং ঘর পূরণ করতে হয় । সঠিক ইসলামী জীবন অতিবাহিত করার জন্য এটাই সর্বোত্তম ব্যবস্থাপত্র । * এর মাধ্যমে জানি না কতজনের সংশোধন হয়েছে । আপনিও এই পুস্তিকা ক্রয় করে নিন। নেক আমল অনুসারে প্রতিদিন আমল যাচাই করুন, اِنْ شَآءَ الله অনেক উপকৃত হবেন।
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানের শেষের দিকে সুন্নাতের ফযিলত এবং কিছু দৈনন্দিন শিষ্টাচার বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি। নবী করীমصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন مَنْ اَحَبّ َسُنَّتِی فَقَدْ اَحَبَّنِی وَمَنْ اَحَبَّنِی كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। (মেশকাত, খন্ড: ১ম , পৃ:৫৫, হাদিস: ১৭৫)
সাজ-সজ্জার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন সাজ-সজ্জার সুন্নাত ও আদব জেনে নিই। * মানুষের চুলের বেণী বানিয়ে কোন নারী যদি নিজের চুলে লাগায়, তবে তা হারাম। হাদিস শরীফে এর উপর