Share this link via
Personality Websites!
সেগুলোর কথা চিন্তা করে করে আল্লাহ পাকের আযাব থেকে, তাঁর পাকড়াও থেকে ভয় করতে থাকা, এমন করলে اِنْ شَآءَ الله তাওবার তাওফিকও পাওয়া যাবে এবং আগামীতে গুনাহ থেকে বাঁচার মানসিকতাও হতে থাকবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শয়তানের দরজা হলো পেট ভরে খাওয়া
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: পেট ভরে খাওয়াটাও শয়তানের একটি দরজা। (মুকাশিফাতুল কুলুব, পৃ:২৪) অর্থাৎ যখন আমরা পেট ভরে খাবার খেয়ে নিই, চায় হালাল রিযিক থেকে খায় তখন নফসের কুপ্রবৃত্তি মজবুত হয়ে যায়, অলসতা বৃদ্ধি পেতে থাকে, তখন শয়তানের জন্য আমাদের উপর হামলা করা সহজ হয়ে যায় আর সে সহজে আমাদেরকে ধোকা দিয়ে দেয়। এই কারণে যদি আমরা শয়তান থেকে বাঁচতে চায় তবে আজ থেকে এই পাকাপোক্ত প্রতিজ্ঞা করে নিন যে, আমরা পেট ভরে খাবার খাব না।
শয়তান রক্তে চলাচল করে
হাদিসে পাকে রয়েছে: নিশ্চয় শয়তান মানুষের শরীরে রক্তে চলাচল করে। (বুখারী, পৃ:৫৩৩, হাদিস: ২০৩৮) সূফীয়ায়ে কেরাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِمُবলেন: অতঃপর তার রাস্তাটাকে ক্ষুধার্ত থাকার মাধ্যমে সংকীর্ণ করে দাও। (কাশফুল খিফা, ১ম খন্ড, পৃ:১৯৮)
সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম আমল
হযরত আবু সোলাইমান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমার রাতের খাবারে এক লোকমা কম করে দেওয়াটা আমার কাছে সারা রাত ইবাদতের চেয়ে উত্তম। আরও বলেন: ক্ষুধা আল্লাহ পাকের ভান্ডার সমূহ থেকে একটি ভান্ডার। আর আল্লাহ পাক এই ভান্ডার শুধুমাত্র নিজের পছন্দনীয় বান্দাদেরকে দান করেন। (ইহয়াউল উলুমিদ্দিন, ৩য় খন্ড, পৃ:১০৪)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami