Book Name:Shaitan Ke Darwaze
প্রিয় ইসলামী ভাইয়েরা ! এগুলো হলো শয়তানের কিছু দরজা, যেগুলোর মাধ্যমে শয়তান আমাদেরকে ধোকা দেয় । * নামাযে অলসতা শয়তানের দরজা * নিজের গুনাহসমূহ ভুলে যাওয়াও শয়তানের দরজা * পেট ভরে খাবার খাওয়া শয়তানের দরজা * লোভ * সুদীর্ঘ আশা * আরাম প্রত্যাশী * নিজেকে উত্তম মনে করা * স্বীয় মুসলমান ভাইকে তুচ্ছ মনে করা * হিংসা করা * রিয়াকারী * কৃপণতা ইত্যাদি এসব কিছু শয়তানের দরজা। আমাদের উচিত এসব জাহেরী ও বাতেনী মন্দ অভ্যাস থেকে সব সময় বাঁচতে থাকা যাতে আমরা শয়তানী হামলা থেকে নিরাপদ থাকতে পারি।
শয়তান থেকে বাঁচার আরো কিছু উপায়
এগুলো ছাড়াও শয়তান থেকে বাঁচার আরো কিছু উপায় রয়েছে: (১) সেগুলোর মধ্যে থেকে একটি উপায় হলো বেশি পরিমাণে আল্লাহ পাকের যিকির করা । হযরত উমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হতে বর্ণিত যে, কেউ আল্লাহ পাকের নিকট প্রশ্ন করল: আমাকে মানুষের অন্তরে শয়তানের জায়গা দেখিয়ে দিন, স্বপ্নে শিশার মত পরিষ্কার-পরিচ্ছন্ন এক মানুষ দেখল, যার ভিতর বাহির একই রকম দেখা যাচ্ছিলো, শয়তানকে দেখল, সে মানুষের বাম কাঁধে এবং কানের মধ্যখানে ব্যাঙয়ের আকৃতিতে বসে আছে শুঁড়ের মাধ্যমে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিচ্ছে। যখন ওই মানুষ আল্লাহ পাকের যিকির করে সাথে সাথে সে পিছনে সরে যায় । (মুকাশিফাতুল কুলুব, পৃ:৭৯)
হযরত ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ এর বাণী হলো, মুমিনের শয়তান দুর্বল হয়ে থাকে। হযরত কাইস বিন হাজ্জাজرَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বাণী হলো: আমাকে আমার শয়তান বলল, যখন আমি তোমার ভিতরে প্রবেশ করলাম তখন উটের মত ছিলাম আর এখন চড়ুই পাখির মতো হয়ে গেছি। আমি বললাম: সেটা কেন? শয়তান