Share this link via
Personality Websites!
ছিল, সে শয়তানকে বলল, হে ইবলিস! এটা বল যে, আমি তোমার মত কিভাবে হতে পারি? শয়তান বলল: তোমার মন্দ হোক, এটা কেমন প্রশ্ন? আমার কাছে কেউ কখনো এই প্রশ্ন করেনি (সবাই আমার থেকে বাঁচার পন্থা বের করে আর তুমি কিনা আমার মত হতে চাও?) নেককার লোকটি বলল, আমি এটা পছন্দ করি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও! তখন শয়তানের মনে হয়তো লাডডু ফুটছিল অর্থাৎ সে খুব খুশি হয়েছিল এই ভেবে যে, যাক আমার মত কাউকে পাওয়া গেল। তাই সেই শয়তান রহস্যের পর্দা ফাঁস করে বলল, আমার মত হওয়া খুব সহজ, শুধু দুইটা কাজ করো। (১) নামাযে অলসতা করো (২) সত্য হোক বা মিথ্যা বেশি থেকে বেশি কসম করো, তুমি আমার মত হয়ে যাবে। এটা শুনে ওই নেককার লোকটি বলল, আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করছি যে, আগামীতে এই দুই কাজই করব না। শয়তান বলল, আমাকে কেউ কখনো এই ধরনের ধোকা দেয়নি। আমিও ওয়াদা করছি যে, আগামীতে কোন লোককে নসীহত করবো না। (তাম্বীহুল গাফিলীন, ৮ পৃ:১৫৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! চিন্তার বিষয় হলো…!! দুইটি কাজ যেটা মানুষকে শয়তান বানিয়ে দেয়। (১) নামাযে অলসতা করা (২) অধিক কসম করা। আফসোস! উভয় কাজই আমাদের সমাজে বেড়েই চলেছে। এখন اَلْحَمْدُ لِلّٰه রমযানুল মুবারকের বরকতময় দিন চলছে, মসজিদে যেমনটি হওয়া উচিত ছিল তেমনটি নয় , তবে যাইহোক জাঁকজমক তো রয়েছে। নামাযীদের সংখ্যা তো বেড়েছে কিন্তু আফসোস! যেইমাত্র মাহে রযমান বিদায় নিবে , নামাযে অলসতা পুনরায় বেড়ে যাবে। মসজিদ শূণ্য হয়ে যাবে, সামান্য পরিমাণ নামাযী থেকে যাবে।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami