Share this link via
Personality Websites!
শয়তানের দরজা হলো ইস্তিগফার থেকে উদাসিনতা
হযরত আব্দুর রহমান বিন যিয়াদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন: একবার হযরত মূসা عَلَیْہِ السَّلَامবসা অবস্থায় ছিলেন, সামনে দিয়ে এক ব্যক্তি আসতে দেখলেন, সে তার মাথায় বিভিন্ন রংয়ের টুপি পড়েছিল, যখন সে কাছে আসলো তখন সে টুপি খুলে ফেলল, হযরত মূসাعَلَیْہِ السَّلَام জিজ্ঞাসা করলেন: তুমি কে? সে বলল, আমি ইবলিস। বললেন: এই টুপি যেটা তুমি পরিহিত ছিলে, এটা কী? সে বলল, এটা আমার সেই জাল যেটা আমি আদম সন্তানদের উপর বিছায়। হযরত মূসাعَلَیْہِ السَّلَام জিজ্ঞাসা করলেন, এটাতো বল, ওই মন্দ কাজ কোনটি যখন কোন ব্যক্তি সেই মন্দ কাজটি করে নেয় তবে তুমি তাকে কাবু করে নাও। শয়তান বলল, যখন মানুষ নিজেকে নিজে উত্তম মনে করে এবং নিজের গুনাহের কথা ভুলে যায় তখন আমি তার উপর বিজয়ী হয়ে যায়। (তাম্বীহুল গাফেলীন, পৃ:৩৪৬)
الله الله প্রিয় ইসলামী ভাইয়েরা! এই রেওয়ায়েত থেকে জানা গেলো যে, নিজেকে উত্তম মনে করে নিজের গুনাহের কথা ভুলে যাওয়াটাও শয়তানের জ্বালে ফেঁসে যাওয়ার কারণ। বাস্তবিকই এটা সত্য, যখন মানুষ নিজের গুনাহের কথা ভুলে যায় তখন সে নিজেকে উত্তম মনে করতে থাকে এবং আল্লাহ পাকের গোপন রহস্য থেকে একেবারে ভয়হীন হয়ে নিশ্চিন্ত হয়ে যায়, আর এই নিশ্চিন্ত এবং নির্ভয় ওই জিনিস যা শয়তানের কাজকে সহজ করে দেয় । এই কারণে আমাদের উচিত যে, আমরা সব সময় আমাদের নিজেদের গুনাহগুনাহকে নিজেদের সামনে রাখব।
গুনাহগুনাহ মনে রাখা ইবাদত
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন: নিজের নেকীর কথা ভুলে যাওয়া এবং গুনাহগুনাহকে মনে রাখা ইবাদত।
(তাফসীরে নঈমী, পারা ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৪০, খন্ড: ১, পৃ: ৩২৫)
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami