Share this link via
Personality Websites!
এবং তার বংশধররাও তোমাদের শত্রু । অতঃপর শয়তান এবং তার বংশধর এবং যারা তার পিছনে চলে সবাই যালিম এবং যালিমদের জন্য খুবই নিকৃষ্ট বিনিময় রয়েছে। (সীরাতুল জিনান, পারা: ১৫, সূরা কাহাফ, আয়াতের পাদটীকা: ৫০, খন্ড: ৫, ৫৮১ পৃ:৫৮১)
! اللہُ اَکْبَرْহে আশিকানে রাসূল! কতই না স্পষ্ট কথা, গভীরভাবে মনোযোগ দিন! কিভাবে আমাদেরকে বুঝানো হচ্ছে যে, হে লোকেরা! * আল্লাহ পাকের ভালোবাসা * আল্লাহ পাকের আনুগত্য * আল্লাহ পাকের অনুসরণ * আল্লাহ পাকের ইবাদত * আর নেক কাজ ছেড়ে শয়তানের পিছনে চলো না, অন্যথায় শয়তান তো অভিশপ্ত এবং গযবে ডুবে আছে, তোমাদেরকেও তার সাথে নিয়ে ডুববে ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শয়তানের দরজা
হে আশিকানে রাসূল! অতিশীঘ্রই মাহে রমযান বিদায় হয়ে যাবে এবং শীঘ্রই শয়তান বন্দী থেকে মুক্ত পেয়ে যাবে। এই কারণে আজ এবং এখন থেকে পাকাপোক্ত প্রতিজ্ঞা করুন যে, আমরা শয়তানের অনুসরণ করব না, তার ফাঁদে পড়ব না, তার থেকে বেঁচে আগামীতে সারাজীবন নেকীতে অতিবাহিত করব।
আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ধোকা থেকে নিরাপদ রাখুক। (اٰمِين) শয়তান থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে? তার আক্রমণ থেকে কিভাবে নিরাপদ থাকা যাবে? এর সর্বোত্তম পন্থা হলো ওই দরজা, যেটা দিয়ে শয়তান আমাদের নিকট পর্যন্ত পৌঁছে এবং আমাদের ধোকা দেয়, আমরা সেই দরজাই বন্ধ করে দিব, সেই দরজা গুলো কি কি? শুনুন!
শয়তানের মত কে?
বর্ণিত আছে: একবার এক নেককার লোকের সাথে শয়তানের সাক্ষাত হলো, সেই নেককার লোকটি খুবই বুদ্ধিমান
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami