Book Name:Shaitan Ke Darwaze
থেকে এইভাবে ভাগিয়ে দেয় যেভাবে আরব লোকেরা উটকে পুকুরের পানি থেকে ভাগিয়ে দেয়। (সালওয়াতুল আরেফিন, ১ম খন্ড, পৃ:১২৪)
তায়াউয এর বরকত
হযরত আবু সাঈদ খুদুরী رَضِیَ
اللهُ عَنْہُ
বলেন: আমি এক জায়গায় শয়তানকে ঝুকে থাকতে দেখলাম। তখন আমি তাকে লাঠি দিয়ে আঘাত করার সংকল্প করলাম। শয়তান আমাকে দেখে বলল- হে আবু সাঈদ আপনি কি জানেন না যে, লাঠি বা দুনিয়াবী কোন অস্ত্রের প্রতি আমার কোন ভয় নেই। আমি বললাম, ওহে অভিশপ্ত! তবে কোন জিনিস তোমাকে আতঙ্কিত বা ভীত করে? সে উত্তরে বলল, এই দুনিয়ায় মাত্র দুটি জিনিস আমাকে আতঙ্কিত করে। (১) তায়াউয পাঠকারীদের তায়াউয অর্থাৎ
اَعُوْذُ
بِاللهِ مِنَ
الشَّیْطٰنِ
الرَّجِیْمِ
পাঠ করা (২) সিদ্দিকীনদের মারিফতের আলো।
سُبْحَانَ الله এর মাধ্যমে জানা গেল যে, নিয়মিত اَعُوْذُ بِا للهِ পাঠ করলে শয়তান ভীত হয়ে পড়ে। আল্লাহ পাক আমাদের এই দূর্ভাগা শয়তানকে ভয় দেখাতে এবং তার সকল কুমন্ত্রণা ও ফাঁদ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
১৫নং নেক আমলের প্রতি তাকিদ
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের বিধি-বিধান পালনের জন্য, তাঁর আনুগত্য করতে, শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আশিকানে রাসূলদের সাথে কাফেলায় সফর করুন এবং নেক আমলের পুস্তিকা পূরন করার অভ্যাস গড়ুন। যখন মানুষ প্রতিদিন নিজের হিসাব করে আজকে কি করলাম, কোন ভাল কাজ আর কোন মন্দ কাজটি করেছি, তখন তার জন্য নিজেকে নিজে সংশোধন করাটা সহজ হয়ে যায়। নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বুদ্ধিমান হলো সেই, যে নিজের হিসাব করে এবং