Share this link via
Personality Websites!
আফসোস! আমাদের সমাজে এর উল্টো প্রথা, মানুষ নেকীর কথা মনে রাখে গুনাহের কথা ভুলে যায় * একদিনের পড়া তাহাজ্জুদের কথা মনে থাকে, ৫০ দিনের কাযা হওয়া নামাযের কথা মনে থাকে না * কিছু মানুষ খুব গর্ব করে বলে যে, এইবার আমি রমযানুল মুবারকের ১০টি রোযা রেখেছি, কেউ তাকে বলুন! আপনি ২০টি রোযা তো কাযা করেছেন * মসজিদে দেওয়া ১০ টাকার কথা মনে থাকে, ব্যবসায় ওজনে কম দিয়ে হাজার হাজার উপার্জিত টাকার কথা ভুলে যায়। মনে রাখবেন! এটা খুবই চিন্তার বিষয়, নিজের গুনাহের কথা ভুলে যাওয়া শয়তানের দরজা। যখন মানুষ নিজের গুনাহের কথা ভুলে যায় তখন শয়তান তার উপর বিজয়ী হয়। এই কারণে নিজের গুনাহের কথা সব সময় মনে রাখুন। এটা ওই মাধ্যম যেটার মাধ্যমে আমাদের অন্তরে ভাবাবেগ সৃষ্টি হবে। অন্তরে আল্লাহ পাকের ভয় আসবে এবং আমরা আল্লাহ পাকের পাকড়াও থেকে ভীত হয়ে তাওবা করতে থাকব এবং আগামীতে গুনাহ থেকেও বাঁচতে থাকব।
শৈশবের গুনাহের কথা মনে রাখলেন
হযরত ইমাম হাসান বসরীرَحْمَۃُ اللهِ عَلَیْہِ যিনি অনেক বড় আল্লাহর ওলী ছিলেন। তাঁর জীবনীতে রয়েছে যে, ছোটবেলা তাঁর দ্বারা একটি গুনাহ সংগঠিত হয়ে গিয়েছিল,অথচ নাবালেগ বাচ্চার গুনাহ গুনাহ হয় না, এতদসত্বেও তিনি তাঁর গুনাহের কথা স্মরণ রাখলেন, তাঁর অভ্যাস ছিল যখনই নতুন কাপড় সেলাই করতেন তখন কলারে ওই গুনাহের কথা লিখে দিতেন, অতঃপর সেটা দেখে দেখে লজ্জিত হয়ে অশ্রু প্রবাহিত করতেন। (তাযকিরাতুল আউলিয়া, ১ম অংশ, পৃ:৩৯)
اَللهُ اَكْبَرُ কেমন অনন্য ধরন, আমাদের উচিত আমাদের নিজেদের ভুলত্রুটি, অলসতা ও গুনাহের কথা মনে রাখা,
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami