Book Name:Shaitan Ke Darwaze
সুস্থ থাকবে, এর পাশাপাশি اِنْ شَآءَ الله শয়তান থেকে বেঁচে থাকার মাধ্যমও হবে ।
ছয় রোযারোযার প্রতি উৎসাহ
প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মুবারকের পর শাওয়ালুল মুকাররমের আগমন হয়। সৌভাগ্যবান মুসলমান এই মাসে ঈদুল ফিতরের পর ছয় রোযা রাখার সৌভাগ্য অর্জন করে। আসুন এই রোযাগুলোর ফযিলত শুনি যাতে আমাদের এই রোযাগুলো রাখার এবং এর বরকতসমূহ থেকে ফয়েয হাসিল করার মানসিকতা হয়। অতঃপর হাদিসে পাকে রয়েছে, যে ব্যক্তি রমযানের রোযা রাখল অতঃপর ছয় দিন শাওয়ালের রোযা রাখল, তবে গুনাহসমূহ থেকে এমনভাবে বের হয়ে যাবে যেন আজকেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। (মাযমাউয যাওয়ায়িদ, ৩য় খন্ড, পৃ:৩২২, হাদিস: ৫১০২) * যে রমযানের রোযা রাখল এরপর শাওয়ালের ছয় রোযা রাখল, তবে এমন যেন সারা জীবন রোযা রাখল । (মুসলিম, পৃ:৪২৪, হাদিস: ১১৬৪) * খলিলে মিল্লত মুফতি মুহাম্মদ খলিল খাঁন বারকাতিرَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই রোযাগুলো ঈদের পর ধারাবাহিক রাখলে এতেও কোন অসুবিধা নেই, তবে উত্তম হলো প্রত্যেক সাপ্তাহে দুটি রোযা এবং ঈদের দ্বিতীয় দিন একটি রোযা রাখবে, আর সারা মাস ব্যাপি রাখলে আরো ভালো হয় । (সুন্নী বেহেস্ত যেওর, পৃ:৩৪৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
শয়তানের ১০টি দরজা এবং সেগুলো থেকে বাঁচার উপায়
একজন বুযুর্গرَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমি চিন্তা করলাম যে, শয়তানের দরজাগুলো কি কি, যেগুলোর মাধ্যমে সে মানুষকে ধোকা দেয়? অতএব আমি কুরআন ও হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে, শয়তানের ১০টি দরজা এবং সেগুলো থেকে বাঁচার ১০টি উপায় রয়েছে: (১) শয়তান লোভের মাধ্যমে মানুষের উপর