Share this link via
Personality Websites!
কুরুচিপূর্ণ আওয়াজ গলি ও বাজারে প্রতিধ্বনিত হতে থাকে। বাজারে উপচে পড়া ভিড় জমে। পর্দাহীনতা ব্যাপক হয়ে যায়। বখাটে ছেলেরা রাস্তায় হট্টগোল শুরু করে। সহজ কথায় বলতে গেলে পুরো রমযান মাস বন্দী থাকার পর শয়তান পুরোপুরি উন্মাদ হয়ে যায় এবং পুরো মাসের রাগ সে এক মাসেই মিটিয়ে দেয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! শয়তান আমাদের শত্রু * দুঃখ বা শোক * ঈদ হোক বা রমযান * যে সময়ই হোক * যে কোন দিন হোক * আমাদের এই দূর্ভাগাকে নিজেদের শত্রুই মনে করতে হবে * কোনভাবেই তার ফাঁদে পড়া যাবে না, আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন:
اِنَّ الشَّیْطٰنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّاؕ
(পারা ২২, সূরা ফাতির, আয়াত ৬)
কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় শয়তান তোমাদের শত্রু । সুতরাং তোমরাও তাকে শত্রু মনে করো।
অর্থাৎ হে লোকেরা! আল্লাহ পাকের ইবাদতের উপর অটল থেকে এবং আল্লাহ পাকের নাফরমানীতে শয়তানের অনুসরণ না করে শয়তানের সাথে শত্রুতা করতে থাকো। তাকে সব সময় শত্রু মনে করো। (মুকাশিফাতুল কুলুব, পৃ:৬৯)
আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন:
اَفَتَتَّخِذُوْنَهٗ وَ ذُرِّیَّتَهٗۤ اَوْلِیَآءَ مِنْ دُوْنِیْ وَ هُمْ لَكُمْ عَدُوٌّؕ-بِئْسَ لِلظّٰلِمِیْنَ بَدَلًا(۵۰)
(পারা ১৫, সূরা কাহাফ, আয়াত ৫০)
কানযুল ঈমানের অনুবাদ: তবে কি তোমরা তাকে ও তার বংশধরকে আমার পরিবর্তে বন্ধুরুপে গ্রহণ করছো ? এবং তারা তোমাদের শত্রু । যালিমগণ কতই নিকৃষ্ট বিনিময় পেল।
অর্থাৎ: হে লোকেরা! তোমরা কি শয়তান ও তার বংশধরদেরকে আমাকে বাদ দিয়ে বন্ধু বানাচ্ছো! অর্থাৎ আমার বন্দেগী ছেড়ে তার পিছে চলছো...!! অথচ সত্য হলো যে, শয়তান
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami