Book Name:Shaitan Ke Darwaze
হামলা করে, এর প্রতিকার হলো মানুষ অল্পতুষ্টতা অবলম্বন করবে অর্থাৎ: যা কিছু এবং যতটুকু আল্লাহ পাক দান করেছেন তার উপর সন্তুষ্ট থাকা। (২) শয়তান সুদীর্ঘ আশা দিয়ে মানুষকে ধোকা দেয়, এর প্রতিকার হলো মানুষ মৃত্যুকে সব সময় নিজের সামনে মনে করবে। (৩) শয়তান আরাম আয়েশ এবং দুনিয়াবী নেয়ামতের মধ্যে ডুবে যাওয়ার রাস্তায় হামলা করে, এর প্রতিকার হলো মানুষ নেয়ামত ছিনিয়ে নেওয়ার এবং নেয়ামতের হিসাবের চিন্তা করবে। (৪) শয়তান নিজেকে উত্তম মনে করার রাস্তায় হামলা করে, এর প্রতিকার হলো মানুষ আল্লাহ পাকের দয়ার কথা স্মরণ রাখবে এবং অশুভ পরিণামের ব্যাপারে ভয় করতে থাকবে। (৫) মুসলমান ভাইদের তুচ্ছ তাচ্ছিল্য এবং কম মর্যাদাবান মনে করার রাস্তায় শয়তান হামলা করে, এর প্রতিকার হলো মানুষ আপন মুসলমান ভাইদের সম্মান করতে থাকবে। (৬) শয়তান হিংসার মাধ্যমে মানুষকে ধোকা দেয়, এর প্রতিকার হলো মানুষ আল্লাহ পাকের বন্টনের উপর সন্তুষ্ট থাকবে, এবং অন্যের প্রাপ্ত নেয়ামতের প্রতি লালসার দৃষ্টিতে দেখবে না। (৭) শয়তান রিয়াকারীর রাস্তায় হামলা করে, এর প্রতিকার হলো একনিষ্ঠতা, বান্দা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের প্রত্যাশী হয়ে যাবে। (৮) শয়তান কৃপণতার মাধ্যমে ধোকা দেয়, এর প্রতিকার হলো মানুষ আখেরাতের নেয়ামতকে স্মরণ রাখবে এবং দুনিয়ার সম্পদ আল্লাহ পাকের রাস্তায় খরচ করতে থাকবে । (৯) শয়তান অহংকারের রাস্তায় হামলা করে, এর প্রতিকার হলো মানুষ বিনয়ী নম্রতা অবলম্বন করবে। (১০) শয়তান লোভের মাধ্যমে ধোকা দেয়, এর প্রতিকার হলো বান্দা শুধুমাত্র আল্লাহ পাকের দানের প্রতি দৃষ্টি রাখবে, মানুষের মাঝে থাকা জিনিসের প্রতি বিরোপ হয়ে যাবে । (তাম্বীহুল গাফেলীন, পৃ:৩৪৫)