Share this link via
Personality Websites!
فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَ اتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ یَلْقَوْنَ غَیًّاۙ(۵۹)
কানযুল ঈমানের অনুবাদ: অতঃপর তাদের পর তাদের স্থলে ঐ অপদার্থ উত্তরাধিকারীগণ আসল যারা নামাযসমূহ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে। সুতরাং অনতিবিলম্বে তারা দোযখের মধ্যে “গায়্য’’ এর জঙ্গল পাবে।
বর্ণিত আয়াতে মুবারকার মধ্যে “গায়্য” এর উল্লেখ আছে এবং এর দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের এক উপত্যকা। বাহারে শরীয়তের প্রণেতা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِবলেন: গায়্য হলো জাহান্নামের একটি উপত্যকা, যার গরম এবং গভীরতা সবচেয়ে বেশি, এতে একটি কূপ রয়েছে যেটার নাম হলো হাব হাব, যখন জাহান্নামের আগুন নিভতে থাকে তখন আল্লাহ পাক ওই কূপটি খুলে দেন, যেটার মাধ্যমে সেটা (অর্থাৎ জাহান্নামের আগুন) আগের মত প্রজ্জ্বলিত হয়ে উঠে। (আল্লাহ পাক ইরশাদ করেন)
كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِیْرًا(۹۷)
(পারা ১৫, বনী ইসরাঈল, আয়াত ৯৭)
কানযুল ঈমানের অনুবাদ: যখন কখনো স্তিমিত হয়ে আসবে তখন আমি তাদের জন্য সেটাকে আরো প্রজ্জ্বলিত করে দিব।
এই কূপ * বে-নামাযী * ব্যভিচারী * মদ্যপানকারী * এবং মা-বাবাকে কষ্টদানকারীদের জন্য। (বাহারে শরীয়ত, ১ম খন্ড, পৃ:৪৩৪, ৩য় অংশ)
আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামায মসজিদে জামাআত সহকারে প্রথম তাকবীরের সাথে আদায় করতে থাকার তাওফিক দান করুক।
اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami