Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?
করা, এই সমস্ত বিষয় এবং এগুলো ছাড়াও অসংখ্য কাজ এমন রয়েছে, যা আল্লাহর ভালোবাসার দলিলও এবং এর দাবিও।
(তাফসীরে সীরাতুল জিনান, ১/২৬৪)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
মাকতাবাতুল মদীনার "আল্লাহ ওয়ালো কী বাতেঁ" কিতাবে এমন একটি হাদীস শরীফ লিপিবদ্ধ রয়েছে, যা শুনে গুনাহগাররা আশ্বাস পাবে এবং নেককাররা ভয় পাবে। اِنْ شَآءَ الله এই হাদীসটি শুনে আপনারা জানতে পারবেন, যে আল্লাহ পাককে ভালোবাসে, তার রাত কীভাবে কাটে? যেমনটি
আল্লাহ পাকের সর্বশেষ নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক হযরত দাঊদ عَلَیْہِ السَّلَام এর প্রতি ওহী পাঠালেন যে, হে দাঊদ (عَلَیْہِ السَّلَام)! গুনাহগারদের সুসংবাদ দাও এবং সিদ্দীকিনদের ভয় দেখাও। হযরত দাঊদ عَلَیْہِ السَّلَام এই কথায় খুবই অবাক হলেন, তিনি আরয করলেন: ইয়া রব! আমি গুনাহগারদের কী সুসংবাদ দেব এবং সিদ্দীকিনদের কী ভয় দেখাব? আল্লাহ পাক ইরশাদ করলেন: হে দাঊদ (عَلَیْہِ السَّلَام)! গুনাহগারদের এই সুসংবাদ শুনিয়ে দাও যে, কোনো গুনাহ আমার ক্ষমার চেয়ে বড় নয় এবং সিদ্দীকিনদের এই বিষয়ে ভয় দেখাও যে, তাঁরা যেন তাদের নেক আমল নিয়ে গর্ব না করে, কারণ আমি যার থেকেই আমার নেয়ামতের হিসাব নেব, সে ধ্বংস ও নিঃস্ব হয়ে যাবে। হে দাঊদ (عَلَیْہِ السَّلَام)! যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা নিজের অন্তর থেকে বের করে দাও, কারণ আমার ভালোবাসা ও দুনিয়ার ভালোবাসা এক অন্তরে একত্রিত হতে পারে না। হে দাঊদ (عَلَیْہِ السَّلَام)! যে আমাকে ভালোবাসে, সে রাতে আমার দরবারে তাহাজ্জুদ আদায় করে, যখন মানুষ ঘুমিয়ে থাকে; সে একাকীত্বে আমাকে স্মরণ