Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?
দিয়ে তুমি দেখছ, এর বিনিময়ে এক লাখ দিরহাম কি তুমি গ্রহণ করবে? সে আরয করল: না। তিনি বললেন: তোমার এক হাতের বিনিময়ে লাখ দিরহাম? সে বলল: না। তারপর বললেন: তাহলে কি পায়ের বিনিময়ে? উত্তর দিল: না। বর্ণনাকারী বলেন যে, তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে আল্লাহ পাকের অন্যান্য নেয়ামত স্মরণ করিয়ে দেওয়ার পর বললেন: আমি তো তোমার কাছে লাখ লাখ (সম্পদ) দেখতে পাচ্ছি আর তুমি অভাবের অভিযোগ করছ? (হিলইয়াতুল আউলিয়া, ৩/২৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! যে সৌভাগ্যবান মুসলমানরা পরস্পর ভালোবাসা পোষণ করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একত্রিত হয়, যেমন; দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় আসে, প্রাপ্তবয়ষ্কদের মাদরাসাতুল মদীনায় শিখে বা শেখায়, দরস দেয় বা শোনে, মাদানী কাফেলার মুসাফির হয়, ফজরের পর হালকায় অংশগ্রহণের সৌভাগ্য লাভ করে; মোটকথা যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি ও খুশির জন্য একে অপরের সাথে সাক্ষাত করে, একে অপরের জন্য সম্পদ খরচ করে, তারা আল্লাহর ভালোবাসা লাভ করে। যেমনটি
বাহারে শরীয়ত ৩য় খণ্ড, ৫৭৭ পৃষ্ঠায় রয়েছে: আল্লাহ পাক ইরশাদ করেন: যারা আমার কারণে পরস্পর ভালোবাসা পোষণ করে ও আমার কারণে একে অপরের নিকট বসে এবং পরস্পর মেলামেশা করে আর সম্পদ খরচ করে, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। (মুয়াত্তা ইমাম মালিক, ২/৪৩৯, হাদীস: ১৮২৮)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও উচিত যে, আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য বেশি বেশি ইবাদত ও তিলাওয়াত এবং নেক কাজের অভ্যাস করা। আর যদি মানবিক দূর্বলতার কারণে