ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

    নফল আদায়কারীও আল্লাহ পাকের প্রিয় এবং পছন্দনীয় বান্দা হয়ে যায়যেমনটি

নফল ইবাদতের আধিক্য, আল্লাহর ভালোবাসার মাধ্যম

    হযরত আবু হুরায়রা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন যে, আল্লাহ পাক ইরশাদ করেন: যে ব্যক্তি কোনো ওলীর সাথে শত্রুতা পোষণ করল, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি, আর বান্দা আমার নৈকট্য সবচেয়ে বেশি ফরযের মাধ্যমে অর্জন করে এবং নফলের মাধ্যমে ক্রমাগত নৈকট্য অর্জন করতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি যখন আমি বান্দাকে প্রিয় বানিয়ে নেই, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে; তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে; তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে তারপর সে যদি আমার নিকট কিছু চায়, আমি তাকে দান করি; যদি আমার আশ্রয় চায়, তবে আমি তাকে আশ্রয় দেই (বুখারী, কিতাবুর রিকাক, /২৪৮, হাদীস: ৬৫০২)

    মুফতি আহমদ ইয়ার খাঁرَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসের আলোকে বলেন: এই ইবারতের অর্থ এই নয় যে, আল্লাহ পাক ওলীর মধ্যে অনুপ্রবেশ করেন, যেমন কয়লায় আগুন বা ফুলে রং ও গন্ধ; কারণ আল্লাহ পাক অনুপ্রবেশ করা থেকে পবিত্র এবং এই আকিদা কুফরি। বরং এর কয়েকটি অর্থ রয়েছে। একটি হলো, আল্লাহর ওলী এই অঙ্গগুলো গুনাহের উপযুক্ত থাকে না, সর্বদা এগুলো দ্বারা নেক কাজই সংঘটিত হয়, তাঁর জন্য ইবাদত সহজ হয়ে যায়, যেন সমস্ত ইবাদত আমিই তাঁকে দিয়ে করাচ্ছি। অথবা সেই বান্দা এই অঙ্গগুলো দুনিয়ার জন্য ব্যবহার করে না, শুধু আমার জন্য ব্যবহার করে, প্রতিটি জিনিসে আমাকে দেখে, প্রতিটি আওয়াজে আমার আওয়াজ শোনে। অথবা সেই বান্দা