ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

ভালোবাসার মিষ্টতা বিলীন হয়ে যাচ্ছে কারণ যদি আমরা সত্যিই আল্লাহ পাককে ভালোবাসতাম তবে আমাদের নামায কাযা হতো না, রমযানের রোযা ছাড়তাম না, যাকাত আদায়ে অলসতা করতাম না জানা গেল যে, এটা দুনিয়ার ভালোবাসার অশুভ প্রভাব, যার কারণে আমরা সঠিক অর্থে আল্লাহর ভালোবাসা পাইনি তাই দুনিয়ার ভালোবাসা থেকে যত দ্রুত সম্ভব মুক্তি পান, কারণ এর ভালোবাসায় ক্ষতি আর ক্ষতিই রয়েছে

    হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, প্রিয় আক্বা, মাক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যাকে দুনিয়ার ভালোবাসার শরবত পান করানো হলো, সে তিনটি জিনিসের স্বাদ অবশ্যই আস্বাদন করবে: () এমন কঠোরতা, যার ক্লান্তি কখনও দূর হবে না, () এমন লোভ, যা দ্বারা সে ধনী হবে না, () এমন আশা, যা সে পূরণ করতে পারবে না কারণ দুনিয়া অন্বেষণকারী এবং অন্বেষিত (যা অন্বেষণ করা হয়), সুতরাং যে দুনিয়া চাইল, আখিরাত তাকে তার মৃত্যু পর্যন্ত খুঁজতে থাকবে, যখন সে মারা যাবে তখন সে তাকে ধরে ফেলবে আর যে আখিরাত চাইল, দুনিয়া তাকে খুঁজতে থাকবে যতক্ষণ না সে তা থেকে নিজের পুরো রিযিক অর্জন করে নেয়

 (তাবারানী কাবীর, ১০/১৬২)

    বসরার এক শায়খ হযরত রাবেয়া বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہَا এর কাছে এলেন এবং দুনিয়ার অভিযোগ করতে লাগলেন তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہَا বললেন: সম্ভবত আপনার দুনিয়ার প্রতি খুব বেশি আসক্তি রয়েছে, কারণ যে ব্যক্তি যাকে খুব বেশি ভালোবাসে, তার আলোচনাও খুব বেশি করে যদি আপনার দুনিয়ার প্রতি আসক্তি না থাকত, তবে আপনি কখনও এর আলোচনা তুলতেন না (তাযকিরাতুল আউলিয়া, পৃ: ৭৬)