ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

ফানা ফিল্লাহ হয়ে যান, যার ফলে ঐশ্বরিক শক্তি তাঁর অঙ্গে কাজ করে এবং তিনি এমন কাজ করে বসেন যা বুদ্ধির দ্বারা বুঝাও অসম্ভবহযরত ইয়াকুব عَلَیْہِ السَّلَام কেনানে বসে মিসর থেকে আসা ইউসুফের জামার সুঘ্রাণ পেয়েছিলেন, হযরত সুলাইমান عَلَیْہِ السَّلَام তিন মাইল দূর থেকে পিপীলিকার আওয়াজ শুনেছিলেন, হযরত আসিফ বিন বরখিয়া চোখের পলক ফেলার আগেই ইয়েমেন থেকে বিলকিসের সিংহাসন সিরিয়ায় হাজির করে দিয়েছিলেন হযরত ওমর (رَضِیَ اللهُ عَنْہُ) মদীনা মুনাওয়ারা থেকে খুতবা পড়ার সময় নিহাওয়ান্দ পর্যন্ত নিজের আওয়াজ পৌঁছিয়ে দিয়েছিলেন রাসূলে পাক
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কেয়ামত পর্যন্ত সমস্ত ঘটনা স্বচক্ষে দেখে নিয়েছেন এসবই এই শক্তির কারিশমা (মিরাতুল মানাজি, /৩০৮)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আহ! আমরা যদি নিয়মিত ফরয আদায়ের পাশাপাশি নফল ইবাদতেরও অনুসারী হয়ে যেতাম হায়! ফরয রোযার পাশাপাশি আমরা নফল রোযা যেমন; সোম বৃহস্পতিবারের রোযাও রাখতাম হায়! খুশি মনে পুরো যাকাত দেওয়ার পাশাপাশি নফল সদকাও দিতাম, যেমন; মসজিদ মাদরাসা নির্মাণে অংশ নেওয়া, গরিব ভাই-বোন আত্মীয়-স্বজনকে আর্থিক সাহায্য করা, মুসলমানদের পানাহার করানো, নেকির দাওয়াত প্রসার করার জন্য খরচ করা ইত্যাদি হায়! ফরয জ্বে পাশাপাশি নফল জ্ব ওমরা করার সৌভাগ্যও অর্জন করতাম হায়! আমরা ফরয নামাযের পাশাপাশি নফল নামায যেমন; তাহাজ্জুদ, ইশরাক চাশত, আওয়াবী ইত্যাদিও আদায় করতাম

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বিপদে ধৈর্য, আল্লাহর ভালোবাসার মাধ্যম