Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কুরআন তিলাওয়াতের আগ্রহ, আল্লাহর ভালোবাসার মাধ্যম
প্রিয় ইসলামী ভাইয়েরা! কুরআন করীমের তিলাওয়াত করা, এতে চিন্তা-গবেষণা করা, এর অর্থ ও মর্ম বুঝে আমল করাও সাওয়াবের কাজ এবং আল্লাহর ভালোবাসা অর্জনের একটি অনন্য মাধ্যম।
হযরত সাহাল তুসতারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের সাথে ভালোবাসার নিদর্শন হলো; সে ব্যক্তি কুরআনে পাককে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা ও কুরআনের ভালোবাসার নিদর্শন হলো হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালোবাসা এবং হুযুর عَلَیْہِ السَّلَام এর সাথে ভালোবাসার নিদর্শন হলো তাঁর সুন্নাতের প্রতি অনুরাগ (ভালোবাসা) রাখা। (মুকাশাফাতুল কুলুব, পৃ: ৩৭) অতএব আমাদেরও কুরআনে পাকের সাথে সত্য ভালোবাসা থাকা উচিত, কারণ প্রেমিকের সত্যতা তিনটি বিষয় দ্বারা প্রকাশ পায়। (১) প্রেমিক প্রেমাস্পদের কথাকে সবচেয়ে ভালো মনে করে। (২) তার জন্য প্রেমাস্পদের মজলিস সবচেয়ে উত্তম মজলিস হয়ে থাকে। (৩) তার কাছে প্রেমাস্পদের সন্তুষ্টি সবচেয়ে প্রিয় হয়ে থাকে।
(মুকাশাফাতুল কুলুব, পৃ: ৩৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আল্লাহর নেয়ামতে চিন্তা-গবেষণা, আল্লাহর ভালোবাসার মাধ্যম
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ এবং তাঁর ছোট-বড় প্রকাশ্য ও গোপন নেয়ামতগুলো সর্বদা চোখের সামনে রাখাও আল্লাহর ভালোবাসা অর্জনের একটি কার্যকর মাধ্যম। এতে কোনো সন্দেহ নেই যে, আল্লাহ পাক তাঁর বান্দাদের উপর অসংখ্য অনুগ্রহ করেছেন; জমিনকে বিছানা বানিয়েছেন,