ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

আসমানকে কোনো খুঁটি ছাড়াই দাঁড় করিয়েছেন, নিজের পথ দেখাতে এবং সত্যের দাওয়াত দেওয়ার জন্য রাসূল নবীগণ عَلَیْہِ السَّلَام কে পাঠিয়েছেন এছাড়া যদি আমরা নিজেদের সত্তার মধ্যে চিন্তা করি তবে জানা যাবে যে, আল্লাহ পাক আমাদের অসংখ্য নেয়ামত দান করেছেন যেমন; আমাদের সৃষ্টি করেছেন এবং জীবন বাঁচিয়ে রাখার জন্য নিঃশ্বাস নেওয়া ছাড়ার ব্যবস্থা দান করেছেন, চলার জন্য পা দিয়েছেন, স্পর্শ করার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য চোখ দান করেছেন, শোনার জন্য কান দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছেন, কথা বলার জন্য জিহ্বা দান করেছেন এবং অসংখ্য এমন নেয়ামত দান করেছেন, যা নিয়ে আজ পর্যন্ত আমরা কখনও চিন্তাই করিনি অথচ তাঁর একটি ছোট নেয়ামতও আমাদের বহু বছরের ইবাদত সাধনার চেয়েও বেশি বর্ণিত আছে যে, পূর্ববর্তী উম্মতদের মধ্যে এক ব্যক্তি যে চারশ (৪০০) বছর আল্লাহ পাকের ইবাদত করেছে, তার আমলনামায় কোনো গুনাহও ছিলো না কেয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহর হুকুম হবে, "তার চারশ (৪০০) বছরের ইবাদত এক পাল্লায় এবং আমার নেয়ামতগুলোর মধ্য থেকে শুধু চোখের নেয়ামত অন্য পাল্লায় রাখো" ওজন করা হবে, তার চারশ (৪০০) বছরের আমলের চেয়ে এই একটি নেয়ামত অনেক বেশি ভারী হবে (মলফুযাত, পৃ: ২৮২) অতএব আমাদের তাঁর দান করা নেয়ামতগুলো সর্বদা সামনে রেখে তাঁর কৃতজ্ঞতা আদায় করা উচিত

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সংশোধনের অভিনব ধরন

    এক ব্যক্তি হযরত ইউনুস বিন ওবায়েদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে হাজির হয়ে নিজের অভাব-অনটনের অভিযোগ করতে লাগল। তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে জিজ্ঞেস করলেন: যে চোখ