ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

কোনো গুনাহ হয়ে যায় তবে সাথে সাথে আল্লাহ পাকের দরবারে খাঁটি তাওবা করুন কারণ আল্লাহ পাক তাওবাকারীদেরও খুবই পছন্দ করেন যেমনটি ২য় পারা, সূরা বাকারার ২২২ নং আয়াতে ইরশাদ হচ্ছে:

اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَ یُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ(۲۲۲)

(পারা , সূরা বাকারা, আয়াত ২২২)

কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন অধিক তাওবাকারীদেরকে এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নাম্বা এর উৎসাহ:

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজের অন্তরে আল্লাহর ভালোবাসা পেতে এবং ইশকে রাসূলের প্রদীপ জ্বালাতে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন, যেলী হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিন। اِنْ شَآءَ الله এর বরকতে নেক কাজের উপর অবিচল থাকার এবং গুনাহ থেকে বাঁচার মানসিকতা তৈরি হবে। যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ হলো নেক আমলের পুস্তিকা পূরণ করা। শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত ৭২টি নেক আমলএর মধ্যে একটি নেক আমল নাম্বার ৫ হলো: আজ কি আপনি পাঁচ ওয়াক্ত নামাযের পর অন্তত একবার করে আয়াতুল কুরসী, সূরা ইখলাস এবং তাসবিহে ফাতেমা পড়েছেন? اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নিজের মুরিদদের সংশোধনের জন্য অনন্য ব্যবস্থাপত্র দিয়েছেন। আপনিও পকেট সাইজের এই সংক্ষিপ্ত পুস্তিকাটি মাকতাবাতুল মদীনা থেকে সংগ্রহ করুন, এটি পড়ুন, এই অনুযায়ী জীবন যাপন করুন এবং প্রতিদিন নিজের আমলের হিসাব নিন। اِنْ شَآءَ الله গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার মানসিকতা তৈরি