Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?
করে, যখন উদাসীন লোকেরা আমার যিকির থেকে উদাসীন থাকে; সে আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করে, যখন ভুলে যাওয়া লোকেরা আমার প্রতি উদাসীনতা অবলম্বন করে। (হিলইয়াতুল আউলিয়া, ৮/২১১। বাহারুদ দুমূ', পৃ: ২১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের প্রকৃত ভালোবাসা তখনই অর্জিত হতে পারে, যখন আমাদের কাছে তা অর্জনের পদ্ধতি জানা থাকবে। আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো, তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সত্যিকার ভালোবাসা এবং প্রতিটি বিষয়ে তাঁর আনুগত্য করা। কারণ আল্লাহ পাক তাঁর ভালোবাসা অর্জনের জন্য নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্যকে শর্ত সাব্যস্ত করেছেন। যেমনটি ৩য় পারা, সূরা আলে ইমরানের ৩১ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
রাসূলের আনুগত্য আল্লাহর ভালোবাসার মাধ্যম
قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِیْ یُحْبِبْكُمُ اللّٰهُ وَ یَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْؕ-وَ اللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ(۳۱)
(পারা ৩, আলে ইমরান, আয়াত ৩১)
কানযুল ঈমানের অনুবাদ: হে মাহবুব! আপনি বলে দিন, ‘হে মানবকুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু।
এই আয়াতে মুবারাকা থেকে জানা গেল যে, আল্লাহ পাকের ভালোবাসার দাবি তখনই সত্য হতে পারে, যখন আমরা রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আনুগত্য ও অনুসরণ করব। হাকীমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের সারমর্ম বর্ণনা করতে গিয়ে বলেন: হে নবী (صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم)! আপনি সেই লোকদের বলে দিন, যারা আপনার ওসিলা