ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

ছাড়া আমার ভালোবাসার দাবি করে অথবা যারা নিজেকে প্রতিপালকের প্রিয় জেনে আপনার থেকে অমুখাপেক্ষী হতে চায়, অথবা যারা আপনার আনুগত্য ছাড়া অন্য উপায়ে খোদা পর্যন্ত পৌঁছাতে চায়, তাদের সবাইকে সাধারণ ঘোষণা করে দিন যে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে না আমার সাথে প্রতিযোগিতা করো, না আমার সমকক্ষতার দাবি করো, আর না আমার আগে আগে চলো, বরং গোলাম হয়ে আমার পিছে পিছে চলে এসো তোমাদের কথা, কাজ, আমল, মোটকথা জীবনের প্রতিটি শাখাকে আমার নমুনা বানিয়ে নাও এবং আমা মধ্যে বিলীন হয়ে যাও তখন বিষয়টি উল্টো হবে যে, আল্লাহ পাক তোমাদের নিজের প্রিয় বানিয়ে নিবেন এবং তোমরা যা চাইবে, তিনি তাই করবেন এর পাশাপাশি তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ (পাক) বড়ই ক্ষমাশীল এবং দয়ালু তোমরা নিজেকে তাঁর মাগফিরাত রহমতের উপযুক্ত বানাও, তারপর মজা দেখো (তাফসীরে নঈমী, /৩৫৯-৩৬০) অতএব আমাদেরও উচিত আমাদের রাত-দিন আল্লাহ পাক এবং তাঁর রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হুকুম পালনে কাটানো, কারণ ভালোবাসার দাবিও এটাই যে, যাকে ভালোবাসা হয়, তাঁর আনুগত্যও করতে হয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম এটাও যে, আমরা নিয়মিত নামায আদায় করি, রমযান মাসের পুরো রোযা রাখি, সময়মতো যাকাত আদায় করি এবং ফরয ওয়াজিব আদায়ের পাশাপাশি নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়াও একটি উত্তম আমল