ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

তবে তাদের আযাব দিবেন আর চাইলে তাদের ক্ষমা করে দিবেন

(তিরমিযী, কিতাবুদ দাওয়াত, /২৪৭, হাদীস: ৩৩৯১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রকৃত বান্দা এবং সত্যিকার প্রেমিক

    হযরত মুহাম্মদ বিন আহমদ মুফীদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন, আমি হযরত জুনায়েদ বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে বলতে শুনেছি, আমি হযরত সিররী সাকাতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে ঘুমাচ্ছিলাম, তখন তিনি আমাকে জাগিয়ে বললেন: হে জুনায়েদ! আমি স্বপ্নে দেখলাম যে, আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে আছি এবং আমাকে ইরশাদ করা হলো: হে সিররী! আমি মাখলুক সৃষ্টি করলাম তখন সবাই আমার ভালোবাসার দাবি করল। তারপর আমি দুনিয়া সৃষ্টি করলাম তখন নব্বই শতাংশ (৯০%) পালিয়ে গেল এবং দশ শতাংশ (১০%) অবশিষ্ট রইল। তারপর আমি জান্নাত সৃষ্টি করলাম তখন অবশিষ্টদের মধ্য থেকেও নব্বই