ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

শতাংশ (৯০%) পালিয়ে গেল এবং মাত্র দশ শতাংশ (১০%) বাকি রইল তারপর যখন আমি তাদের উপর বিন্দু পরিমাণ পরীক্ষা অবতীর্ণ করলাম, তখন এই অবশিষ্ট সংখ্যারও মাত্র দশ শতাংশ (১০%) রইল এবং বাকি নব্বই শতাংশ (৯০%) পালিয়ে গেল আমি বাকিদের জিজ্ঞেস করলাম: তোমরা দুনিয়াও চাওনি, জান্নাতও চাওনি, আবার পরীক্ষায়ও পালিয়ে যাওনি আসলে! তোমরা কী চাও? আর তোমাদের উদ্দেশ্য কী? তখন তারা আরয করল: আমাদের উদ্দেশ্য একমাত্র তুমি, যদি তুমি আমাদের উপর বিপদ দাও, তবুও আমরা তোমার ভালোবাসা ছাড়ব না আমি তাদের বললাম: আমি তোমাদের এমন এমন বিপদ পরীক্ষায় ফেলব যা পাহাড়ও সহ্য করতে পারবে না, তোমরা কি তাতে ধৈর্য ধরবে? তারা আরয করল: কেন নয়, মাওলা! যদি তুমি পরীক্ষায় ফেলার ইচ্ছা করো, তবে যেভাবে ইচ্ছা আমাদের পরীক্ষা নাও। (অতঃপর বললেন) হে সিররী! এরাই আমার প্রকৃত বান্দা এবং সত্য প্রেমিক (হিকায়তে উর নসীহতে, পৃষ্ঠা: ২৫৬)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণিত ঘটনা থেকে জানা গেল যে, আল্লাহ পাকের নেককার বান্দারা সর্বাবস্থায় ধৈর্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর ফয়সালায় সন্তুষ্ট থাকেন এবং কখনও মুখে অভিযোগের শব্দ আনেন না, এরাই আল্লাহ পাকের সত্যিকার প্রেমিক আমাদেরও উচিত যে, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য, তাঁর পক্ষ থেকে আসা পরীক্ষায় ধৈর্যের অভ্যাস গড়ে তোলা ঈমানদারদের আল্লাহ পাকের প্রতি কেমন ভালোবাসা হয়ে থাকে, আসুন! শুনুন, যেমনটি

২য় পারা, সূরা বাকারার ১৬৫ নং আয়াতে ইরশাদ হচ্ছে:

وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَشَدُّ حُبًّا لِّلّٰهِؕ-

(পারা , বাকারা, আয়াত ১৬৫)