Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?
কানযুল ঈমানের অনুবাদ: আর ঈমানদারদের অন্তরে আল্লাহর ন্যায় কারো ভালবাসা নেই।
আল্লাহর ভালোবাসা সম্বলিত যে আয়াতটি আমরা শুনলাম, এর সম্পর্কে তাফসীরে সীরাতুল জিনানে রয়েছে: আল্লাহ পাকের মকবুল বান্দারা, সমস্ত সৃষ্টির চেয়ে আল্লাহ পাককে বেশি ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় বাঁচা এবং আল্লাহর ভালোবাসায় মৃত্যু বরণ করা, এটাই তাঁদের জীবনের উদ্দেশ্য হয়ে থাকে। নিজের প্রতিটি খুশিতে নিজের প্রতিপালকের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া, নরম ও আরামদায়ক বিছানা ছেড়ে তাঁর দরবারে সিজদাবনত হওয়া, আল্লাহর স্মরণে কাঁদা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছটফট করা, শীতের দীর্ঘ রাতে কিয়াম করা এবং গরমের দীর্ঘ দিনগুলোতে রোযা রাখা, আল্লাহ পাকের জন্য ভালোবাসা, তাঁরই জন্য শত্রুতা পোষণ করা, তাঁরই জন্য কাউকে কিছু দেওয়া এবং তাঁরই জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকা, নেয়ামতে কৃতজ্ঞতা, বিপদে ধৈর্য, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা, নিজের প্রতিটি বিষয় আল্লাহ পাকের উপর সোপর্দ করে দেওয়া, আল্লাহর হুকুম পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকা, অন্তরকে অন্যদের ভালোবাসা থেকে পবিত্র রাখা, আল্লাহ পাকের প্রিয়দের ভালোবাসা এবং আল্লাহ পাকের শত্রুদের ঘৃণা করা, আল্লাহ পাকের প্রিয়জনদের অনুগত থাকা, আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় রাসূল ও মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে প্রাণ ও মন দিয়ে ভালোবাসা, আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করা, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দাদের নিজের হৃদয়ের কাছে রাখা, তাঁদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বৃদ্ধির জন্য তাঁদের সাহচর্য অবলম্বন করা, আল্লাহ পাকের সম্মান মনে করে তাঁদের সম্মান