Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?
হবে, অন্তরের পবিত্রতা অর্জিত হবে এবং চরিত্র উজ্জ্বল, পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কৃতজ্ঞতা জ্ঞাপনের সুন্নাত ও মাদানী ফুল
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! কৃতজ্ঞতা জ্ঞাপন সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: আল্লাহ পাক এই বিষয়টি পছন্দ করেন যে, বান্দা প্রতিটি গ্রাস এবং প্রতিটি চুমুকে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবে। (মুসলিম, পৃ: ১১২২, হাদীস: ৬৯৩২)
(২) ইরশাদ করেন: তোমাদের উচিত যে, জিহ্বা যিকির দ্বারা এবং অন্তর কৃতজ্ঞতা দ্বারা সিক্ত রাখা। (শুয়াবুল ঈমান, ১/৪১৯, হাদীস: ৫৯০) * কৃতজ্ঞতা উচ্চ স্তরের ইবাদত। (শুকর কে ফাযায়িল, পৃ: ১২) * আল্লাহ পাকের নেয়ামতের উপর কৃতজ্ঞতা ওয়াজিব। (খাযায়িনুল ইরফান, পারা ২, সূরা বাকারা, ১৭২নং আয়াতের পাদটিকা) * কৃতজ্ঞতার তৌফিক মহান সৌভাগ্য। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১২) * কৃতজ্ঞতায় নেয়ামতের হেফাজত রয়েছে। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১২) * কৃতজ্ঞতাই নেয়ামত বৃদ্ধির কারণ। (প্রাগুক্ত, পৃষ্ঠা: ১২) * কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ ওয়ালাদের অভ্যাস। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১২) * কৃতজ্ঞতা হলো গুনাহ ত্যাগ করা। (প্রাগুক্ত, পৃষ্ঠা ১২) * কৃতজ্ঞতা নেয়ামতের পরিচয়। (প্রাগুক্ত, পৃষ্ঠা: ১২) * নেয়ামত পাওয়ার পর আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার দ্বারা বান্দা আযাব থেকে নিরাপদ থাকে। (সীরাতুল জিনান, ৪/৪০৬) * কৃতজ্ঞতা ছাড়া ইবাদত পূর্ণ হয় না। (বায়যাবী, ১/৪৪৯, পারা ২, সূরা বাকারা, ১৭২নং আয়াতের পাদটিকা) * কৃতজ্ঞতা সমস্ত ইবাদতের মূল। (তাফসীরে কবীর, ২/১৯১, পারা ২, সূরা বাকারা, ১৭২নং আয়াতের পাদটিকা) * আবু বকর শিবলী رَحْمَۃُ
اللهِ
عَلَیْہِ বলেন: কৃতজ্ঞতা হলো দৃষ্টি যেন নেয়ামত প্রদানকারীর উপর থাকে, নেয়ামতের উপর নয়। (ইহইয়াউল উলুমুদ্দীন, ৪/১০৩)