Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?
নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
(২) যেন শবে কদর পেয়ে গেলো:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ০১ জানুয়ারী ২০২৬ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
কৃতজ্ঞতা জ্ঞাপনের অবশিষ্ট সুন্নাত ও আদব
আবু সুলাইমান ওয়াসিতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করায় অন্তরে তাঁর ভালোবাসা সৃষ্টি হয়। (তারিখে মদীনা ইবনে আসাকির, ৩৬/৩৩৪, হাদীস ৪১৩৩) * ওমর বিন আব্দুল আযীয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের নেয়ামতগুলোকে কৃতজ্ঞতার মাধ্যমে নিরাপদ করে নাও। (হিলইয়াতুল আউলিয়া, ৫/৩৭৪, হাদীস ৭৪৫৫) * ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: অন্তরের কৃতজ্ঞতা হলো নেয়ামতের সাথে কল্যাণ ও নেক কাজের ইচ্ছা করা। * জিহ্বার কৃতজ্ঞতা হলো ঐ নেয়ামতের জন্য আল্লাহ পাকের হামদ ও প্রশংসা করা। * বাকি অঙ্গ-প্রত্যঙ্গের কৃতজ্ঞতা হলো; আল্লাহ পাকের নেয়ামতগুলোকে আল্লাহ পাকের ইবাদতে খরচ করা এবং এই নেয়ামতগুলোকে আল্লাহ পাকের