ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

Book Name:ALLAH Ki Muhabbat Kaese Hasil Ho?

প্রিয় ইসলামী ভাইয়েরা! একইভাবে আল্লাহ পাকের ভালোবাসার একটি পদ্ধতি হলো, তাঁর পক্ষ থেকে আসা অসুবিধা বিপদাপদে অভিযোগ-অনুযোগ না করে, সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা কারণ ধৈর্য ধারনকারীদের আল্লাহ পাক পছন্দ করেন যেমনটি ৪র্থ পারা, সূরা আলে ইমরানের ১৪৬ নং আয়াতে ইরশাদ হচ্ছে:

وَ  اللّٰهُ  یُحِبُّ  الصّٰبِرِیْنَ(۱۴۶)

(পারা , আলে ইমরান, আয়াত ১৬৪)

কানযুল ঈমানের অনুবাদ: আর ধৈর্যশীলগণ আল্লাহর নিকট প্রিয়ভাজন

    অতএব আমরাও যদি ধৈর্যের অভ্যাস গড়ে তুলি, তবে اِنْ شَآءَ الله এর বরকতে আল্লাহ পাকের সত্যিকার ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে যাবে

    হযরত আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নিশ্চয়ই বেশি প্রতিদান কঠিন পরীক্ষার সাথেই রয়েছে এবং আল্লাহ পাক যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষায় ফেলে দেন কাজেই যে তাঁর ফয়সালায় সন্তুষ্ট থাকে, তার জন্য তাঁর সন্তুষ্টি রয়েছে এবং যে অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তুষ্টি রয়েছে

(ইবনে মাজাহ, /৩৭৪, হাদীস: ৪০৩১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

অন্তরে দুনিয়ার ভালোবাসা না থাকা,
আল্লাহর ভালোবাসার মাধ্যম

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহর ভালোবাসা অর্জনের একটি উপায় হলো; দুনিয়ার ভালোবাসাকে নিজের অন্তর থেকে বের করে দেওয়া। কিন্তু আফসোস! দুনিয়ার ভালোবাসায় গ্রেপ্তার এবং এর চাকচিক্যের শিকার হয়ে আমাদের অন্তর থেকে আল্লাহর