Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

(হে আবু বকর!) সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন! তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী যদি ৭০ জন নবীর নেকির সমান নেকি নিয়েও আসে, তবুও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না (তারিখে মদীনা দামেশক, ৩০/১৫০)

    سُبْحٰنَ الله! প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর কী শান! اَلْحَمْدُ لِلّٰه আমার আক্বা হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ আল্লাহ পাকেরও প্রিয়, আল্লাহ পাকের হাবীব  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরও প্রিয়, আল্লাহ পাকের দরবারে তাঁর এমন মর্যাদা যে, তাঁর তৃষ্ণা লাগলে জান্নাতী নহরের গতি দুনিয়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই ঈমান উদ্দীপক বর্ণনা থেকে আমরা এটাও শিক্ষা পাই যে, আমার আপনার নবী, মাক্কী মাদানী মুস্তফা  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কী ইরশাদ করেছেন ? হে আবু বকর! যে তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, সে যদি ৭০ জন নবীর নেকির সমান নেকি নিয়ে আসে, তবুও জান্নাতে প্রবেশ করতে পারবে না

    اَللهُ اَكْبَرُ কী শিক্ষণীয় বিষয়!! শুধুমাত্র একজন নবী  عَلَیْہِ السَّلَام এর নেকির সমান নেকি কারো হতে পারে না, তাহলে ৭০ জন নবীর নেকির সমান নেকি কিভাবে হতে পারে? নবী তো নবীই, তাঁদের মতো নেক আমল কে করতে পারবে? আমাদের মতো গুনাহগার তো দূরের কথা, বড় বড় আউলিয়ায়ে কিরামের নেকিও নবীদের নেকির সমান হতে পারে না!! কিন্তু শিক্ষণীয় বিষয় দেখুন! যদি কেউ এত নেকি করেও নেয়, কিন্তু তার অন্তরে হযরত সিদ্দীকে আকবর  رَضِیَ اللهُ عَنْہُ  এর প্রতি বিদ্বেষ থাকে, তাহলে শুধু এই একটি মন্দ বৈশিষ্টই এত বড় যে, তা সমস্ত নেকির উপর ভারী হয়ে যাবে এবং লোকটি জান্নাত থেকে বঞ্চিত হবে اَلْاَ مَانُ وَ الْحَفِيْظ