Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো। (তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১১ ডিসেম্বর ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
সাজ-সজ্জার অবশিষ্ট সুন্নাত ও আদব
প্রাণীর ছবিযুক্ত পোশাক কখনোই পরবেন না। না প্রাণীর, না মানুষের ছবিযুক্ত স্টিকার আপনার পোশাকে লাগাবেন, না ঘরে ঝুলিয়ে রাখবেন। * আপনার সন্তানদেরকে এমন "বেবি স্যুট" পরাবেন না, যেখানে প্রাণী ও মানুষের ছবি আঁকা থাকে। * মহিলারা তাদের স্বামীর জন্য জায়িজ বস্তু দিয়ে, কিন্তু ঘরের চার দেওয়ালের মধ্যে সাজ-সজ্জা করবেন। তবে মেকআপ করে এবং সেজেগুজে ঘর থেকে বের হবেন না, কারণ আমাদের শাফায়াতকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আওরাত সম্পূর্ণরূপে আওরাত (অর্থাৎ লুকানোর জিনিস), যখন কোনো মহিলা বাইরে বের হয়, তখন শয়তান তাকে উঁকি মেরে দেখে। (তিরমিযী, বাব (১৮), হাদীস ১১৭৬, ২/৩৯২) * নগ্ন মাথায় ঘোরা সুন্নাত নয়। অতএব ইসলামী ভাইদের উচিত যে, নিজেদের মাথায় পাগড়ী শরীফের মুকুট সাজিয়ে রাখা, কারণ এটি আপন উম্মতের