Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
করছি। রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِیْ فَقَدْ اَحَبَّنِیْ وَمَنْ اَحَبَّنِیْ كَانَ مَعِیَ فِی الْجَنَّةِ যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে।
(তারিখে দামেশক, খন্ড: ৯, পৃষ্ঠা: ৩৪৩)
সাজ-সজ্জার সুন্নাত ও আদব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, সাজ-সজ্জার সুন্নাত ও আদব শুনি: * মানুষের চুল দ্বারা তৈরি বেণী মহিলার চুলে বাঁধা হারাম। হাদীসে পাকে এর উপর অভিশাপ এসেছে, বরং যে মহিলা অন্য মহিলার মাথায় মানুষের চুল দিয়ে বেণী বেঁধে দেয়, তার উপরেও অভিশাপ এসেছে। (দুররুল মুখতার, ৯/৬১৪-৬১৫) * যদি বেণী তৈরি করা চুল সেই মহিলার নিজেরই হয় যার মাথায় তা বাঁধা হয়েছে, তবুও তা নাজায়িয। (দুররুল মুখতার, ৯/৬১৪-৬১৫)
* পশম বা কালো সুতা দিয়ে বেণী বানিয়ে মুসলিম মহিলাদের মাথায় লাগানো জায়িয। (দুররুল মুখতার, ৯/৬১৪-৬১৫) * মেয়েদের কান ও নাক ছিদ্র করা জায়িয। (রদ্দুল মুহতার, ৯/৫৯৮) * কিছু লোক ছেলেদেরও কান ছিদ্র করে এবং দুল ইত্যাদি পরিয়ে দেয়, এটি নাজায়িয। অর্থাৎ কান ছিদ্র করাও নাজায়িয এবং তাদেরকে গহনা পরানোও নাজায়িয। (রদ্দুল মুহতার, ৯/ ৫৯৮) * মহিলাদের হাত-পায়ে মেহেদি লাগানো জায়িয। ছোট ছেলে বাচ্চাদের হাত-পায়ে মেহেদি লাগানো নাজায়িয, তবে ছোট মেয়ে বাচ্চাদের হাতে-পায়ে মেহেদি লাগালোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।(রদ্দুল মুহতার, কিতাবুল হাজর ওয়াল ইবাহাত, খন্ড ৯, পৃষ্ঠা ৫৯৯)
সাজ-সজ্জার অবশিষ্ট সুন্নাত ও আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেগুলো জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।