Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ:
সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেদের অন্তরে সাহাবায়ে কিরাম ও আহলে বায়তের ভালোবাসা অর্জনের জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান, যেলী হালকার ১২টি দ্বীনি কাজে অংশগ্রহণ করুন। দাওয়াতে ইসলামীর ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ সাপ্তাহিক পুস্তিকা অধ্যযন করা। সাহাবা ও আহলে বায়তের ভালোবাসা বৃদ্ধির আরও অনেক উপায় আছে, তেমনি একটি চমৎকার উপায় হলো মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এবং ইসলামিক রিসার্চ সেন্টার (আল মদীনাতুল ইলমিয়া) এর কিতাব ও পুস্তিকা পাঠ করা। اَلْحَمْدُ لِلّٰه শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আশিকানে রাসূলকে প্রতি সপ্তাহে শুধু একটি পুস্তিকা অধ্যয়ন করার ও শোনার জন্য শুধু উৎসাহিতই করেন না, বরং যারা পুস্তিকা অধ্যযন করেন ও শোনেন, তাদেরকে দোয়ার মাধ্যমেও ধন্য করেন। সুতরাং আপনারাও চেষ্টা করুন এবং আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর দোয়া লাভের জন্য আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ প্রদত্ত সাপ্তাহিক পুস্তিকা পাঠ বা শোনার অভ্যাস গড়ে তুলুন। اَلْحَمْدُ لِلّٰه ৭২টি নেক আমল পুস্তিকায় সাপ্তাহিক পুস্তিকা পাঠ/শোনার প্রতি উৎসাহমূলক একটি নেক আমলও রয়েছে, যেমন নেক আমল নম্বর ৬৩ হলো: এবারের সাপ্তাহিক পুস্তিকা পড়া বা শোনা হয়েছে কী?
আল্লাহ পাক আমাদের সকলকে নিয়মিত সাপ্তাহিক পুস্তিকা পড়া বা শোনার তৌফিক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযিলত এবং জীবনের কিছু আদব বর্ণনা করার সৌভাগ্য লাভ