Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
আমীন এবং মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পক্ষ থেকে সিদ্দীক উপাধি প্রাপ্ত। * মুসলমানদের প্রথম খলিফা এবং জানেশীনে মুস্তফা। * হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ সেই উচ্চ মর্যাদার সাহাবী, যাঁর শান ও মহত্ব কুরআনে করীমের প্রায় ৩২টি আয়াত এবং শত শত হাদীসে বর্ণিত হয়েছে। * প্রিয় নবী, মুহাম্মদে আরবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রকাশ্য ওফাতের পর হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ প্রথম খলিফা নিযুক্ত (Appoint) হন। * ২ বছর, ৩ মাস খেলাফতের মসনদে আসীন ছিলেন। (মুস্তাদরাক, কিতাবু মারিফাতিস সাহাবা, খন্ড: ৪, পৃষ্ঠা: ৮ হাদীস: ৪৪৭৪) * তিনি ১৩ হিজরীর ২২ জুমাদাল উখরা তারিখে ইন্তিকাল করেন। (আল বাদ'উ ওয়াত তারীখ লিল মুতাহহার, খন্ড: ৫, পৃষ্ঠা: ৭৯) * তিনি সবুজ গম্বুজের নিচে তাঁর গুহার সাথী, রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পার্শ্ব মুবারকেই আরাম করছেন।
শানে সিদ্দীকীতে ৩টি হাদীসে মুবারাকা
(১) সিদ্দীকে আকবর জান্নাতে নবীদের সাথে
হযরত জাবির ইবনে আবদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: ফেরেশতারা আবু বকর সিদ্দীককে কিয়ামতের দিন আনবেন এবং আম্বিয়াও সিদ্দীকদের সাথে জান্নাতে স্থান দেবেন।
(যাওহরুল ফিরদাউস, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫৫৬, হাদীস: ১২১০)
(২) সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ কে জান্নাতে উষ্ণ অভ্যর্থনা
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত যে, আল্লাহ পাকের শেষ নবী, রাসূল হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: জান্নাতে এমন একজন ব্যক্তি প্রবেশ করবেন যে, সমস্ত জান্নাতবাসী তাকে ডেকে ডেকে বলবে: মারহাবা! মারহাবা! এখানে তাশরীফ আনুন, এখানে তাশরীফ আনুন। হযরত আবু বকর