Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

সিদ্দীক  رَضِیَ اللهُ عَنْہُ অত্যন্ত আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমরা কি সেই ব্যক্তিকে দেখতে পাবো? তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: হে আবু বকর! সেই জান্নাতী ব্যক্তি তুমিই (সহীহ ইবনে হিব্বান, খন্ড: , পৃষ্ঠা: , হাদীস: ৬৮২৮)

() রোজ হাশরে সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর শাফায়াত

    হযরত জাবির ইবনে আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, একদিন আমরা হুযুরে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আশ্রয়স্থলে উপস্থিত ছিলাম তিনি ইরশাদ করলেন: এখনই তোমাদের কাছে এমন একজন ব্যক্তি আসবেন, যিনি আমার পরে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি কিয়ামতের দিন আম্বিয়ায়ে কিরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মতো শাফায়াত করবেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ বলেন যে, কিছুক্ষণ পরেই হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ চলে আসলেন তখন তিনি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উঠে তাঁর কপালে চুমু দিলেন এবং তাঁকে আলিঙ্গন করলেন

(তারিখে মদীনা দামেস্ক, খন্ড: ৩০, পৃষ্ঠা: ১৫৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

গুহায় জান্নাতের নহর প্রবাহিত হলো

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের আক্বা, মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক  رَضِیَ اللهُ عَنْہُ এর একটি বৈশিষ্ট্য হলো যে, তিনি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গুহার সাথী ছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময়, নবীদের সরদার, মাক্কী মাদানীর তাজেদার صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সাওর গুহায় তিন দিন অবস্থান করেছিলেন। এই তিন দিনে শুধুমাত্র একজন ব্যক্তি রাসুলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে ছিলেন আর তিনি ছিলেন হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ। আলেমগণ বলেন: হযরত