Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
দয়া হয়ে যাবে এবং এই দোয়ার বরকতেই আমাদের ক্ষমা ও মাগফিরাত হয়ে যাবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! জুমাদাল উখরা (অর্থাৎ এখন যে ইসলামী মাস নিজ বরকত বর্ষণ করছে) এর ২২ তারিখে ইয়াওমে সিদ্দীকে আকবর পালন করা হয়। এই উপলক্ষে আজ আমরা হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর ফযিলত এবং কয়েকটি মহান গুণাবলী শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত সাহাবা ও আহলে বায়ত, বিশেষ করে হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর প্রতি সত্যিকারের ভালোবাসা দান করো, তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের চরিত্র ও কর্ম উন্নত করার তৌফিক দান করো। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর সংক্ষিপ্ত পরিচিতি
* হযরত
সিদ্দীকে আকবর
رَضِیَ
اللهُ عَنْہُ অত্যন্ত
উঁচু মর্যাদার
সাহাবী। *
তাঁর
মুবারক নাম আবদুল্লাহ
, উপনাম আবু বকর
ও সিদ্দীক এবং
আতীক তাঁর প্রসিদ্ধ
উপাধি। *
তিনি প্রাপ্তবয়স্ক
পুরুষদের মধ্যে
প্রথম মুসলমান।
* রাসূলের
প্রথম সাহাবী।
* প্রিয়
নবী, মাক্কী
মাদানী মুস্তফা
صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
এর প্রথমসারীর
বন্ধু। *
ইসলামের প্রথম
খতিব।
* ইসলামের
প্রথম মুবাল্লিগ
(অর্থাৎ দ্বীনের
দাওয়াত প্রসারকারী)।*
প্রথম মুঈনুদ্দীন
(অর্থাৎ দ্বীনের
জন্য আর্থিক ও
জানের সাহায্যকারী)। * প্রথম
মসজিদ প্রতিষ্ঠাতা
(অর্থাৎ ইসলামে
সর্বপ্রথম মসজিদে
বাইত নির্মাণকারী)।*
প্রিয় নবী,
মাক্কী মাদানী
মুস্তফা صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
এর বিশেষ উজির।
* ফেরেশতাদের
কথা
শ্রবণকারী। *
ইমামুল আম্বিয়া
صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم
এর প্রকাশ্য
জীবনে নামাযের
ইমামতি করা
ব্যক্তিত্ব। *
আল্লাহ পাক,
জিবরাঈল