Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
এই দোয়া কেন করেন? তিনি বললেন: কখনো কখনো মানুষ সারা জীবন জান্নাতবাসীদের মতো কাজ করতে থাকে কিন্তু তার পরিণতি জাহান্নামীদের কাজের উপর হয়। আবার কখনো এমন হয় যে, মানুষ সারা জীবন জাহান্নামীদের মতো কাজ করতে থাকে কিন্তু তার পরিণতি জান্নাতবাসীদের কাজের উপর হয়। (কানযুল উম্মাল, কিতাবুল ঈমান, খন্ড: ১, অংশ: ১, পৃষ্ঠা: ১৭৬, হাদীস: ১৫৩৭)
হে আশিকানে রাসূল! কীরূপ শিক্ষণীয় বিষয়! এই মুহুর্তে আমরা কী, তার নিজস্ব একটি গুরুত্ব (Importance) আছে, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে, আমাদের শেষ বয়সে, আমাদের শেষ সময়ে আমরা কী হব? আমরা আজ মুসলমান, এটি খুবই ভালো কথা, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে, আমরা মৃত্যুর সময়ও যেন মুসলমান থাকি। আল্লাহ না করুক যদি মৃত্যুর সময় ঈমান নিরাপদ না থাকে, শেষ বয়সে জাহান্নামীদের কাজে ব্যস্ত হয়ে যাই, তাহলে কঠিন পরীক্ষা হয়ে যাবে। একটি দীর্ঘ হাদীস শরীফে আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আদম সন্তান বিভিন্ন স্তরে সৃষ্টি করা হয়েছে, তাদের মধ্যে কিছু মুমিন হয়ে জন্ম নিয়েছে, ঈমানের অবস্থায় জীবিত ছিল এবং মুমিন হয়েই মৃত্যুবরণ করবে। কিছু অমুসলিম হয়ে জন্ম নিয়েছে, কুফরের অবস্থায় জীবিত ছিল এবং অমুসলিম হয়েই মৃত্যুবরণ করবে। আর কিছু এমন আছে যারা মুমিন হয়ে জন্ম নিয়েছে, মুমিনের মতো জীবনযাপন করেছে কিন্তু অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে, কিছু অমুসলিম হয়ে জন্ম নিয়েছে, অমুসলিম হয়ে জীবিত ছিল এবং মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। (তিরমিযী, কিতাবুল ফিতান, পৃষ্ঠা: ৫২৮, হাদীস: ২১৯১)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد