Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

وَسَلَّم এর প্রতি সালাম প্রেরণ করা গোলাম আযাদ করার চেয়েও উত্তম

 (তারিখে বাগদাদ, খন্ড: , পৃষ্ঠা: ১৭২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
* নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

কবরে সবুজ বাগান

    একজন নেককার বুযুর্গ বলেন: আমার একজন প্রতিবেশী (Neighbour) ছিল, সে খুব গুনাহগার ছিল, এমনকি আমি তার গুনাহের অভ্যাসে বিরক্ত হয়ে আমার বাসস্থান পরিবর্তন করি এবং তার থেকে দূরে চলে যাই। (কিছুদিন পর আমি খবর পেলাম যে, আমার সেই প্রতিবেশী মারা গেছে)। তার মৃত্যুর পর একজন লোক আমার কাছে আসল, সে ছিল অনেক লম্বা, তার উচ্চতা দেখে আমি ভয় পেলাম। সে আমাকে বলল: আমার সাথে চলুন! আমি তার সাথে চললাম, সেই লোকটি আমাকে আমার সেই প্রতিবেশীর কবরের কাছে নিয়ে গেল এবং কবর খুলল। কবর খোলার সাথে সাথে আমি দেখলাম: কবরের ভেতরে