Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ যে খেদমতের সুযোগ পেয়েছিলেন, তা এমন এক সৌভাগ্য যা কোনো নবী عَلَیْہِ السَّلَام এর কোনো সাহাবীর ভাগ্যে জোটেনি।
(তাফসীরে কুরতুবী, পারা: ১০, সূরা বারা'আত, ৪০নং আয়াতের পাদটিকা, খণ্ড: ৪, অংশ: ৮, পৃষ্ঠা: ৫২)
প্রিয় ইসলামী ভাইয়েরা! সাওর গুহায় অবস্থানের সময় কিছু অদ্ভুত ঘটনাও ঘটেছিল। সুলতানুল মুফাসসিরীন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ
اللهُ عَنْہُمَا
থেকে বর্ণিত, এই অবস্থানের সময় একবার হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ
اللهُ عَنْہُ
এর খুব তৃষ্ণা পেলো। তিনি প্রিয় নবী, রাসূলে আরবী صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم এর দরবারে আরয করলেন। রাসূলে আকরাম
صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم ইরশাদ করলেন: গুহার ভেতরে যাও! (সেখানে পানি আছে), যাও! পান করে এসো! হযরত সিদ্দীকে আকবর رَضِیَ
اللهُ عَنْہُ
উঠে গুহার ভেতরের দিকে গেলেন। সেখানে তিনি এমন পানি পেলেন যা মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা এবং মুশকের চেয়েও সুগন্ধময়। সিদ্দীকে আকবর رَضِیَ
اللهُ عَنْہُ
পানি পান করে ফিরে আসলেন। রাসূলুল্লাহ
صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم ইরশাদ করলেন: হে আবু বকর! আমি কি তোমাকে একটি আনন্দের খবর শোনাবো? তিনি আরয করলেন: আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গীত, কেন নয় (অবশ্যই ইরশাদ করুন)! তিনি صَلَّی
اللهُ
عَلَیْہِ
وَاٰلِہٖ
وَسَلَّم ইরশাদ করলেন: আল্লাহ পাক জান্নাতের নহরসমূহের জন্য নিযুক্ত ফেরেশতাকে আদেশ দিলেন যে, তারা যেন জান্নাতুল ফিরদাউসের একটি নহর গুহার ভেতরে প্রবাহিত করে, যাতে আবু বকর পানি পান করতে পারে।
এই সুসংবাদ শুনে হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ আশ্চর্যের সাথে আরয করলেন: আল্লাহ পাকের নিকট আমার এতই গুরুত্ব? তিনি ইরশাদ করলেন: হ্যাঁ! বরং এর চেয়েও বেশি।