Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

সিদ্দীকের শত্রুর উপর অভিশাপ বর্ষিত হয়

    সাহাবীয়ে রাসূল হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মিম্বরে উপবিষ্ট ছিলেন আল্লাহ পাকের হামদ সানা বর্ণনা করালেন এর পর ইরশাদ করলেন: আবু বকর কোথায়? সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ আরয করলেন: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমি এখানে উপস্থিত ইরশাদ করলেন: আবু বকর! আমার কাছে এসো! তিনি কাছে আসলেন আমার আপনার আক্বা, মাহবুব খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ কে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং তাঁর পবিত্র নূরানী ঠোঁট দিয়ে সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর কপালে চুমু দিলেন

    হযরত আনাস বিন মালিক رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমরা দেখলাম যে, সে সময় রাসূলে আকরাম, নূরে মুজাস্সাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র চোখ থেকে অশ্রু ঝরছে তিনি সিদ্দীকে আকবরের হাত ধরে উঁচু কণ্ঠে ইরশাদ করলেন: হে মুসলিম জাতি! ইনি আবু বকর সিদ্দীক ইনি মুহাজিরদেরও নেতা, আনসারদেরও নেতা ইনি আমার সাথী ইনি আমাকে সেই সময় সত্যায়ন করেছিলেন যখন লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছিল অতএব যে তাঁর প্রতি বিদ্বেষ পোষণ করে, তার উপর আল্লাহ পাকের এবং অভিশাপকারীদের অভিশাপ হোক...!! (রিয়াযুন নাদরাহ, খন্ড: , পৃষ্ঠা: ৪২)

    আল্লাহ পাকের আশ্রয়! হে আশিকানে রাসূল! দোয়া করুন! যে, আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এমন দুর্ভাগ্য থেকে রক্ষা করেন বিশ্বাস করুন! সাহাবায়ে কিরাম عَلَیْہِمُ الرِّضْوَان এর অসম্মান করা, তাঁদের ব্যাপারে মনে বিদ্বেষ রাখা মারাত্মক ক্ষতিকারক

ফেরেশতারা তাদের উপর অভিশাপ দিচ্ছিলো