Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর এই ৩টি মহান গুণ হলো: (১) تَبَتُّلْ: অর্থাৎ সবার থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহ পাকেরই হয়ে যাওয়া, হৃদয়ে শুধু তাঁরই স্মরণ রাখা। (২) تَفْوِیْض: অর্থাৎ নিজের সব কাজ আল্লাহ পাকের উপর সোপর্দ করে দেওয়া এবং এই বিশ্বাস রাখা যে, আল্লাহ পাক যা চাইবেন, তাই হবে। (৩) এবং تَوَکُّل: অর্থাৎ আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা রাখা।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই তিনটি গুণ খুবই গুরুত্বপূর্ণ। যে বান্দা এই ৩টি গুণ অর্জন করে, সে শান্তিও পায়, সফলতাও পায়, উন্নতিও পায়, আল্লাহ পাকের বিশেষ সাহায্যও পায়, বিপদাপদ থেকেও রক্ষা পায় এবং আল্লাহ পাক চাইলে এই ৩টি গুণের বরকতে আখিরাতও সুন্দর হয়ে যায়।
উত্তম পরিণতির চিন্তা
প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ এর উত্তম গুণাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ এই যে, তিনি উত্তম পরিণতির জন্য খুব চিন্তিত থাকতেন। তাঁর শাহজাদী অর্থাৎ মুসলমানদের প্রিয় আম্মাজান, সিদ্দীকা বিনতে সিদ্দীক হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমার সম্মানিত পিতা সকাল-সন্ধ্যা এই দোয়া করতেন: اَللّٰهُمَّ اجْعَلْ خَيْرَ عُمْرِي آخِرَهُ وَخَيْرَ عَمَلِيْ خَوَاتِمَهُ وَخَيْرَ اَيَّامِيْ يَوْمَ اَلْقَاكَ হে আল্লাহ পাক! আমার শেষ বয়সকে আমার জীবনের সবচেয়ে সেরা অংশ বানিয়ে দাও, আমার শেষ আমলগুলোকে সবচেয়ে সেরা আমল বানিয়ে দাও এবং আমার দিনগুলোর মধ্যে সবচেয়ে সেরা দিন ঐ দিনকেই বানিয়ে দাও, যেদিন তোমার সামনে উপস্থিত হব।
তাঁর খেদমতে আরয করা হলো: হে সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ! আপনি তো রাসূলের সাহাবী, মুস্তফার গুহার সাথী, আপনি