Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! কিয়ামতের দিন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ কে বলা হবে: হে আবু বকর! (আপনি বিনা হিসাবেই) জান্নাতে প্রবেশ করুন! তখন হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ বলবেন: যতক্ষণ না আমার প্রতি ভালোবাসা পোষণকারী লোকগুলো জান্নাতে যায়, ততক্ষণ আমি জান্নাতে যাবো না (তারিখে বাগদাদ, নম্বর: ৫১২, মুহাম্মদ বিন জাফর, খন্ড: , পৃষ্ঠা: ১১৭)

    سُبْحٰنَ الله! উম্মতের অগ্রনায়ক হযরত আবু বকর সিদ্দীক  رَضِیَ اللهُ عَنْہُ এর কী শান...!! আহা! আমাদের যেন তাঁর সত্যিকারের ভালোবাসা নসীব হয়ে যায়, আহ! এই ঈমানী ভালোবাসার উপর যেন অটলতা অর্জিত হয়ে যায়, কিয়ামতের দিন যেন সিদ্দীকের ভালোবাসা নিয়ে উপস্থিত হতে পারি, তাহলে اِنْ شَآءَ الله  সিদ্দীকে আকবর  رَضِیَ اللهُ عَنْہُ এর শাফায়াতে জান্নাতে প্রবেশ অবশ্যই নসীব হবে

সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর মতো হয়ে যাও!

প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ এর গুণাবলীসমূহের মধ্যে একটি গুণ এটিও যে, কিয়ামত পর্যন্ত আগমনকারী মুসলমানদেরকে তাঁর অনুসরণ করতে, তাঁর পদাঙ্ক অনুসরণ করতে এবং তাঁর জীবনীকে নিজেদের জন্য জীবনাদর্শ বানানোর আদেশ দেওয়া হয়েছে পারা: , সূরা আলে ইমরান, আয়াত: ৭৯ আল্লাহ পাক ইরশাদ করেন:

كُوْنُوْا رَبّٰنِیّٖنَ

(পারা , সূরা আলে ইমরান, আয়াত ৭৯)

কানযুল ঈমানের অনুবাদ: আল্লাহওয়ালা হয়ে যাও

    হযরত আবু আব্বাস আতা  رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে প্রশ্ন করা হলো; এই আয়াতে করীমায় আল্লাহ পাক আমাদেরকে কার মতো হওয়ার আদেশ করেছেন? তিনি বললেন: এই আয়াতে আদেশ