Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
করা হচ্ছে যে, তোমরা সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর মতো হয়ে যাও! (কারণ যেমন রাব্বানী অর্থাৎ আল্লাহওয়ালা হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন, আম্বিয়ায়ে কিরাম عَلَیْهِمُ السَّلَام এর পরে এমন আল্লাহওয়ালা আর কেউ নেই)।
(আল লুমা' ফিত তাসাওউফ, বাব যিকর আবী বকর সিদ্দীক..., পৃষ্ঠা: ১৬৮)
কুরআনে করীমের অন্য একটি আয়াতে বলা হয়েছে:
وَّ اتَّبِـعْ سَبِیْلَ مَنْ اَنَابَ اِلَیَّۚ-
(পারা ২১, সূরা লুকমান, আয়াত ১৫)
কানযুল ঈমানের অনুবাদ: আর তাঁরই পথে চলো; যে আমার প্রতি প্রত্যাবর্তন করেছে।
সুলতানুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا বলেন: এই আয়াতে করীমায় مَنۡ اَنَابَ اِلَیَّ অর্থাৎ আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী দ্বারা হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ কে বোঝানো হয়েছে।
(তাফসীরে বাগাবী, পারা: ২১, সূরা লুকমান, ১৫নং আয়াতের পাদটিকা, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫০৯)
আল্লাহ পাক যেন আমাদেরকে গুহার সাথী হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ এর পদাঙ্ক অনুসরণ করার, তাঁর পবিত্র চরিত্র, নূরানী আচরণ এবং অনন্য অভ্যাসসমূহের ফয়েয লাভ করার তৌফিক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর আচরণ ও চরিত্র থেকে আলো গ্রহণ করতে এবং তাঁর জীবনীর উপর আমল করার জন্য আসুন! তাঁর কয়েকটি উচ্চ গুণাবলী শুনি:
সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এবং ৩টি আয়াত
মুসলমানদের প্রথম খলিফা হযরত সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি কুরআনুল করীমের ৩টি আয়াতকে সর্বদা সামনে রেখেছি: প্রথম আয়াত: