Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ

وَ اِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَۚ-وَ اِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖؕ-

(পারা ১১, সূরা ইউনুস, আয়াত ১০৭)

কানযুল ঈমানের অনুবাদ: এবং আল্লাহ যদি তোমাকে কোন দুঃখ-কষ্ট দেন, তবে সেটাকে মোচনকারী কেউ নেই তিনি ব্যতীত  আর যদি তোমার মঙ্গল চান, তবে তাঁর অনুগ্রহকে প্রতিহত করার কেউ নেই

    হযরত সিদ্দীকে আকবর  رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এই আয়াত থেকে আমি জানতে পারলাম যে, যদি আল্লাহ পাক আমার মঙ্গল করতে চান, তবে তিনি ছাড়া আর কেউ মঙ্গলকে আটকাতে পারবে না  কিন্তু যদি তাঁর হুকুমে আমার জন্য কষ্ট লেখা থাকে, তবে তাও তিনি ছাড়া আর কেউ দূর করতে পারবে না

দ্বিতীয় আয়াত: আল্লাহ পাক ইরশাদ করেন:

فَاذْكُرُوْنِیْۤ اَذْكُرْكُمْ

(পারা , সূরা বাকারা, আয়াত ১৫২)

কানযুল ঈমানের অনুবাদ: সুতরাং (তোমরা) আমার স্মরণ করো, আমিও তোমাদের চর্চা করব

    তিনি  رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন আমি এই আয়াত পড়লাম, তখন আল্লাহ পাক ছাড়া আর সবকিছুর স্মরণ ত্যাগ করে দিলাম এবং কেবল তাঁরই যিকির করতে লাগলাম

তৃতীয় আয়াত: আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا

(পারা ১২, সূরা হুদ, আয়াত )

কানযুল ঈমানের অনুবাদ: এবং ভূ-পৃষ্ঠে বিচরণকারী এমন কেউ নেই যার জীবিকা আল্লাহর করুণার দায়িত্বে নয়

    তিনি رَضِیَ اللهُ عَنْہُ বলেন: যখন থেকে আমি এই আয়াত পড়েছি, তখন থেকে আল্লাহর কসম! আমি রিযিকের চিন্তা ছেড়ে দিয়েছি

(আল-লুমআ ফিত তাসাওউফ, বাবু যিকর আবি বকর সিদ্দীক..., পৃষ্ঠা: ১৭১)