Book Name:Fazael O Osaf-e-Siddiq e Akbar رَضِىَ اللهُ عَـنْهُ
দুশ্চিন্তায় অশ্রু বর্ষণকারী নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অত্যন্ত প্রিয় সুন্নাত। (বাহারে শরীয়ত, অংশ ১৬, পৃষ্ঠা ৫৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কোনো সম্প্রদায় থেকে বিপদের আশঙ্কার সময়কার দোয়া
দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "কোনো সম্প্রদায় থেকে বিপদের আশঙ্কার সময়কার দোয়া" মুখস্থ করানো হবে। সেই দোয়াটি হলো:
اَللّٰہُمَّ اِنَّا نَجْعَلُکَ فِی نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِکَ مِنْ شُرُوْرِ ھِمْ
অনুবাদ: হে আল্লাহ! আমরা তোমাকে শত্রুদের মুখোমুখি করি এবং তাদের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। (মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা ২২০)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম। (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)
আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে “ভালো ভালো নিয়্যত” করে নিই।
১. আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজে নেক আমলের পুস্তিকা থেকে আজকের আখিরাতের বিষয়ে পর্যবেক্ষণ করবো এবং অপরকেও উৎসাহিত করবো।
২. যে সকল নেক আমলের উপর আমল হয়েছে, তার জন্য আল্লাহ পাকের হামদ (শুকরিয়া আদায়) করবো।
৩. যার উপর আমল হয় নি, তার জন্য অনুতাপ এবং ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো।