Share this link via
Personality Websites!
اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِیْنَ اَنْفُسَهُمْ وَ اَمْوَالَهُمْ
(পারা ১১, সূরা তাওবা, আয়াত ১১১) কানযুল ঈমানের অনুবাদ: নিশ্চয় আল্লাহ্ মুসলমানদের নিকট থেকে তাদের সম্পদ ও জীবন খরিদ করে নিয়েছেন।
প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন, হাকীমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের আলোকে বলেন: মু'মিনের উচিত মনে করা যে, আমি এবং আমার সম্পদ আল্লাহ পাকের কাছে বিক্রি হয়ে গেছে, আমার কোনো জিনিসই আমার নয়।নিজের প্রতিটি অঙ্গ, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি সম্পদকে আল্লাহ পাকের ইচ্ছানুযায়ী শুধু (অর্থাৎ ব্যবহার) করবে, নতুবা খেয়ানতকারী হবে। (তাফসীরে নঈমী, খণ্ড: ১১, পৃষ্ঠা: ৭৮)
اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল যে, আমাদের প্রাণ আসলে আমাদের নয়, আল্লাহ পাকের দেওয়া আমানত। তাই আমাদের উপর আবশ্যক যে, আমাদের এই আমানতে খেয়ানত না করা, বরং এই আমানতের আদব রক্ষা করা।
ó নিজেকে অপমানের মুখে ফেলা ó নিজের গুরুত্ব না দেয়া
ó এমন কাজ করা যাতে লোকেরা ঠাট্টা করে ó এমন পোশাক পরা যা দেখে লোকেরা হাসে ó শরীরে উল্টো-পাল্টা ট্যাটু (Tattoo) করানো ó নিজের চেহারা বিকৃত করা -এগুলো সবই নিজের প্রতি বেয়াদবির উদাহরণ। হযরত দাতা গঞ্জেবখশ আলী হাজবেরী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: নিজের আদবের মধ্যে একটি হলো, মানুষ সবসময় সত্য কথা বলবে (কারণ মিথ্যা বলা খারাপ, তাই মিথ্যা বলে নিজের জিহ্বাকে নোংড়া করা নিজের
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami