Share this link via
Personality Websites!
(১): বন্দেগীর আদব
দাতা হুযুর رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আদবের ৩টি প্রকার রয়েছে: প্রথম প্রকার হলো: الْأَدَبُ مَعَ الله অর্থাৎ আল্লাহ পাকের আদব। এটি সবচেয়ে প্রথম এবং জরুরি আদব, কারণ আমরা এই দুনিয়ায় যা-ই হই না কেন, সবার আগে আমরা বান্দা। যে ডাক্তার, সে পরে ডাক্তার, প্রথমে সে আল্লাহ পাকের বান্দা। যে আলেম, সে পরে আলেম, প্রথমে বান্দা। যে ইঞ্জিনিয়ার, সে পরে ইঞ্জিনিয়ার, প্রথমে বান্দা। মোটকথা আমরা যেই হই, যা-ই হই, সবার আগে আমরা বান্দা, তারপর অন্য কিছু। সুতরাং সবার আগে আমাদের বান্দা হওয়ার আদবের প্রতি খেয়াল রাখা উচিত।
বান্দা হওয়ার আদব অনেক। ইমাম শা'রানী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ 'আদাবুল উবুদিয়্যাত' নামে একটি পূর্ণাঙ্গ কিতাব লিখেছেন, যেখানে অনেক বন্দেগীর আদব বর্ণনা করা হয়েছে। যেমন: বান্দা হওয়ার একটি আদব হলো, বান্দা সবসময় নিজের মনোযোগ আল্লাহ পাকের দিকে রাখবে। নেয়ামত পেলে (যেমন; ধন-দৌলত, সন্তান-সন্ততি, সুখ-শান্তি, যেকোনো নেয়ামত) সেই নেয়ামতের হয়ে যাবে না, নেয়ামতের কারণে উদাসীনতায় পড়বে না, বরং সর্বাবস্থায় আল্লাহ পাকের হক আদায় করতে থাকবে। সবসময় আল্লাহ পাকেরই আকাঙ্ক্ষায় থাকবে, কারণ সব নেয়ামতের ভাণ্ডার সেই জগতের প্রতিপালকের কুদরতের হাতেই রয়েছে। বান্দা সবসময় আল্লাহ পাকের ইচ্ছায় সন্তুষ্ট থাকবে, ó তাঁর প্রতিটি সিদ্ধান্তকে মন-প্রাণ দিয়ে গ্রহণ করবে। ó যা তিনি দেন, তাতেই খুশি থাকবে।
ó দুঃখ পেলে অভিযোগ করবে না। ó সুখ পেলে অবাধ্য হবে না।
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami