Share this link via
Personality Websites!
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায়
পঠিত
৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন।
(আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)
(২) সমস্ত গুনাহের ক্ষমা:
اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ
হযরত সায়্যিদুনা আনাস رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত; নবী করীম, রউফুর রহীম صَلَّی اللہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمَ ইরশাদ করেন: যে ব্যক্তি এ দরূদ শরীফ
পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (আফযালুস সালাওয়াতি আ’লা সায়্যিদিস সাদাত, ৬৫ পৃষ্ঠা)
(৩) রহমতের ৭০টি দরজা:
صَلَّى اللهُ عَلٰى مُحَمَّدٍ
BOOK TOPIC
©Copyright 2026 by I.T. Department of Dawat-e-Islami